News Headline :
নরসিংদীতে ফেয়ার ইলেকট্রনিকসের কারখানা ঘুরে দেখলেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় কী এমন শিখেছিলেন নোলান! এখন তাঁর সিনেমার আয় ৬ বিলিয়ন ডলারের বেশি কারিগরি শিক্ষা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ১৯৭ জুলাইয়েই ভেরিফিকেশন রিপোর্ট, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগে কিছুটা অগ্রগতি ঢকঢক করে নয়, ধীরে পানি পান করুন ৯ বছর পূর্তিতে ‘উডহাউস গ্রিল’দিচ্ছে ২২ শতাংশ ছাড় প্রেম ভাঙতেই অভিনেতাকে ‘জুতাপেটা’ করলেন অভিনেত্রী! বিয়ে করলেন বিশ্বখ্যাত ইউটিউবার মিস্টার বিস্ট ১৮ বছর পর একক অ্যালবাম নিয়ে ফিরছেন আতিফ আসলাম রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে!
চলচ্চিত্র পরিচালক সমিতির কার্যক্রম স্থগিত

চলচ্চিত্র পরিচালক সমিতির কার্যক্রম স্থগিত

গেল বছর বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি নির্বাচনের কথা থাকলেও আদালতে নিষেধাজ্ঞায় নির্বাচন স্থগতি করা হয়। এরপর চলতি বছরের ১০ জানুয়ারি পরিচালক সমিতির নির্বাচনের তারিখ ঘোষণ করা হয়।তবে আদালাতের স্থগিতাদেশে নির্বাচন হয়নি।

দুইবার নির্বাচন পিছিয়ে গেল ৯ মে ঢাকা রিপোটার্স ইউনিটিতে অনুষ্ঠিত হয় চলচ্চিত্র পরিচালক সমিতি নির্বাচন। তবে নির্বাচনের আগের দিন আবারও স্থগিতাদেশ দেয় আদালত। সেই আদেশ অমান্য করে নির্বাচনে অংশ নেন সমিতির সদস্য এবং প্রার্থীরা।

ভোটের মাধ্যমে দুই বছরের জন্য পরিচালক সমিতির নতুন নেতৃত্ব নির্বাচিত হন সভাপতি পদে পরিচালক শাহীন সুমন এবং সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান।

বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি নির্বাচনে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করায় ভায়োলেশন মামলা দায়ের ও নির্বাচনোত্তর সকল কার্যক্রম স্থগিত করেছে। এছাড়া আদালতের আদেশ ভঙ্গের অপরাধে নির্বাচন কমিশনের চেয়ারম্যান আব্দুল লতিফ বাচ্চুর নামে মামলা ও সমন জারি করা হয়েছে।

জানা গেছে, নির্বাচনের আগের দিন ৮ মে সন্ধ্যার পর আদালত থেকে স্থগিতাদেশ জারি করা হয়। ঢাকা জজ কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট ফরহাদ হোসেন নিয়ন গণমাধ্যমকে জানান, আদালতের স্থগিতাদেশ নির্বাচন কমিশনার আব্দুল লতিফ বাচ্চুর বাসায় গিয়ে পৌঁছে দিয়েছেন। এরপরও নির্বাচনের আয়োজন করতে পারেন না।

তিনি বলেন, এরকম কোনো আইন নেই যে বিকেল ৫টার মধ্যে তার অফিসে কাগজ পৌঁছাতে হবে। গত ৮ মে রাত ১০টার দিকে জারিকারক আদালত থেকে বিবাদীর বাসায় আদালতের স্থগিতাদেশ পৌঁছে দেন। বারবার ফোন করে তার বাসার ঠিকানা নেওয়া হয়েছিল। আইন হচ্ছে, ভোটগ্রহণ শুরু করার ১ মিনিট আগেও যদি তিনি আদেশ হাতে পান, তখনই সেটি বলবৎ হবে। তারা স্পষ্টত আইন লঙ্ঘন করেন।  

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS