News Headline :
নরসিংদীতে ফেয়ার ইলেকট্রনিকসের কারখানা ঘুরে দেখলেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় কী এমন শিখেছিলেন নোলান! এখন তাঁর সিনেমার আয় ৬ বিলিয়ন ডলারের বেশি কারিগরি শিক্ষা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ১৯৭ জুলাইয়েই ভেরিফিকেশন রিপোর্ট, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগে কিছুটা অগ্রগতি ঢকঢক করে নয়, ধীরে পানি পান করুন ৯ বছর পূর্তিতে ‘উডহাউস গ্রিল’দিচ্ছে ২২ শতাংশ ছাড় প্রেম ভাঙতেই অভিনেতাকে ‘জুতাপেটা’ করলেন অভিনেত্রী! বিয়ে করলেন বিশ্বখ্যাত ইউটিউবার মিস্টার বিস্ট ১৮ বছর পর একক অ্যালবাম নিয়ে ফিরছেন আতিফ আসলাম রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে!
অবসর–আলোচনার মধ্যেই কোহলির টেকনিক নিয়ে প্রশ্ন তুললেন তাঁর প্রিয় ক্রিকেটার

অবসর–আলোচনার মধ্যেই কোহলির টেকনিক নিয়ে প্রশ্ন তুললেন তাঁর প্রিয় ক্রিকেটার

১৭ বছর আগের একটি ভিডিও—অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ উপলক্ষে বানানো সেই ভিডিওতে বিরাট কোহলিকে প্রশ্ন করা হয়েছিল, তাঁর পছন্দের ক্রিকেটার কে? কোনো ভাবনাচিন্তা ছাড়াই কোহলির ঝটপট উত্তর ছিল—হার্শেল গিবস। পছন্দের সেই ক্রিকেটার দক্ষিণ আফ্রিকার সাবেক ব্যাটসম্যান গিবস সেই কোহলিকে নিয়ে এবার করলেন অন্যরকম মন্তব্য।

ক্রিকেটবিশ্ব এই মুহূর্তে ব্যস্ত টেস্ট ক্রিকেট থেকে কোহলির অবসরের ‘আসল কারণ’ খুঁজতে। ৩৭ বছর বয়সী এই ব্যাটিং তারকা গত সোমবার অনেকটা অপ্রত্যাশিতভাবেই টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়ে দেন। এ নিয়ে নানাজন নানা কথা বলছেন। বেশির ভাগই টেস্ট ক্রিকেটার কোহলিকে নিয়ে বন্দনা। এর মধ্যেই গিবস কথা বলেছেন কোহলির টেকনিকের সমস্যা নিয়ে। তাঁর কাছে মনে হয়েছে, কোহলির চেয়ে টেকনিক্যালি ভালো ব্যাটসম্যান রোহিত শর্মা।

গিবস এমন মন্তব্য করেছেন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত একটি ভিডিওর পরিপ্রেক্ষিতে। এক ক্রিকেটপ্রেমী সেই ভিডিওটি পোস্ট করেছেন। সেখানে দেখা যায়, একটি ডেলিভারিতে টার্নের বিপরীতে কোহলি কভার ড্রাইভ করছেন। একই ধরনের একটি ডেলিভারিতে রোহিত খেলেছেন সুইপ শট।

ওই ভিডিওটা দেখে গিবস লিখেছেন, ‘ব্যাটসম্যান যে-ই হোক, ব্যাটিং কোচের গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে তাকে রান করার জন্য বেশি বিকল্প দেওয়া…আমাকে পরে ধন্যবাদ দিয়েন।’ গিবস এরপর যোগ করেন, ‘আপনি সাধারণত যে শট খেলেন না, একজন কোচ আপনাকে সেই শট খেলার জন্য জোর করতে পারেন না। কিন্তু আপনার স্কোরিং এলাকা বাড়াতে পারেন।’

একজন ক্রিকেটপ্রেমী এরপর গিবসকে প্রশ্ন করেন, ‘আপনি কী মনে করেন, এ দুজনের মধ্যে টেকনিক্যালি সঠিক কে?’ এই প্রশ্নের উত্তরে গিবস লেখেন, ‘বিরাটের চেয়ে সব সময়ই রোহিত টেকনিক্যালি ভালো। কিন্তু এই দুই ব্যাটসম্যানের মধ্যে সাদা বলের ক্রিকেটে বড় পার্থক্য গড়ে দেয় বিরাটের কর্তৃত্ব করার আকাঙ্ক্ষা।’

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS