News Headline :
নরসিংদীতে ফেয়ার ইলেকট্রনিকসের কারখানা ঘুরে দেখলেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় কী এমন শিখেছিলেন নোলান! এখন তাঁর সিনেমার আয় ৬ বিলিয়ন ডলারের বেশি কারিগরি শিক্ষা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ১৯৭ জুলাইয়েই ভেরিফিকেশন রিপোর্ট, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগে কিছুটা অগ্রগতি ঢকঢক করে নয়, ধীরে পানি পান করুন ৯ বছর পূর্তিতে ‘উডহাউস গ্রিল’দিচ্ছে ২২ শতাংশ ছাড় প্রেম ভাঙতেই অভিনেতাকে ‘জুতাপেটা’ করলেন অভিনেত্রী! বিয়ে করলেন বিশ্বখ্যাত ইউটিউবার মিস্টার বিস্ট ১৮ বছর পর একক অ্যালবাম নিয়ে ফিরছেন আতিফ আসলাম রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে!
‘আমার বউ নিখোঁজ’ পোস্টার হাতে রাশেদ সীমান্ত

‘আমার বউ নিখোঁজ’ পোস্টার হাতে রাশেদ সীমান্ত

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা রাশেদ সীমান্তের বউ হঠাৎ করেই নিখোঁজ হয়েছেন। থানায় জিডি, রাস্তায় রাস্তায় মাইকিং এমনকি বউয়ের ছবিসহ পোস্টার লাগিয়েও কোনো কাজ হচ্ছে না।তিনি কোথাও খুঁজে পাচ্ছেন না তার বউকে।

পুলিশ একে ধরছে, ওকে ধরছে আর জিজ্ঞাসা করছে কিন্তু কোনো কূল পাচ্ছে না। সন্দেহের তালিকায় মুদি দোকানদার, লন্ড্রি দোকানদার, ড্রাইভারসহ আশপাশের নানা পেশার মানুষ। বউয়ের খোঁজে রাশেদ সীমান্ত এক রকম পাগল হয়ে গেছেন। পাগলপ্রায় তিনি বউয়ের পোস্টার নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরছেন।  

আসলে ঘটনাটি বাস্তবে নয় নাটকে। ‘বউ নিখোঁজ’ নামের নাটকে এমন গল্প দেখা যাবে। সুবাতা রাহিক জারিফার গল্পে ইউসুফ আলী খোকনের চিত্রনাট্যে নাটকটি পরিচালনা করেছেন রুমান রুনি। প্রযোজনায় আকবর হায়দার মুন্না।

ওটিটি প্লাটফ্রম ক্লাব ইলেভেন এন্টারটেইনমেন্টের জন্য নির্মিত হয়েছে নাটকটি। এতে রাশেদ সীমান্ত ছাড়াও অভিনয় করেছেন অহনা রহমান, সোহাগসহ অনেকেই।

নাটক নিয়ে রাশেদ সীমান্ত বলেন, বৈবাহিক জীবনে আমরা অনেকেই মনে করি- বিয়ে করে কি ঠিক কাজটিই করলাম? কিন্তু সঠিক জীবনসঙ্গীকে কি আমরা পাই? যদি জীবন থেকে জীবনসঙ্গী হারিয়ে যায় তাহলে একটা মানুষের জীবনে কি কি প্রভাব পড়ে তাই দেখানো হয়েছে এই নাটকে। নাটকটি দর্শকদের ভালো লাগবে বলে আমার বিশ্বাস। 

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS