News Headline :
তেহরানের খোমেনি বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালু হচ্ছে! ক্যান্সারের চিকিৎসা নিয়েছেন নেতানিয়াহু ইসলামাবাদে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সপ্তাহের ব্যবধানে আরও চড়া বাজার প্রিমিয়াম এসইউভি মিতসুবিশি ডেস্টিনেটর উন্মোচন করল র‍্যাংগস লিমিটেড এনসিপিতে যোগ দিলেন ইসহাক-রনি-কাফি-ফ্লোরা ডাকসু নেতা-সাংবাদিকদের মারধরের প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল মে দিবসে শ্রমিক দলের সমাবেশ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী জাতিসংঘ ফোরামে ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো-টেকসই এলডিসি উত্তরণের আহ্বান বাংলাদেশের রমনায় চোরাই সিএনজিসহ প্রতারক চক্রের সদস্য গ্রেপ্তার
বাংলাদেশে প্রথমবার কমলো মানুষের গড় আয়ু

বাংলাদেশে প্রথমবার কমলো মানুষের গড় আয়ু

দেশের মানুষের গড় আয়ু কমেছে বলে জানিয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। বর্তমানে মানুষের গড় আয়ু ৭২ দশমিক ৩ বছর, যা আগে ছিল ৭২ দশমিক ৮ বছর। এর মধ্য দিয়ে বাংলাদেশে এই প্রথমবারের মতো মানুষের গড় আয়ু কমলো।

সোমবার (১৭ এপ্রিল) রাজধানীর পরিসংখ্যান ভবন মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে সর্বশেষ বাংলাদেশ স্যাম্পল ভাইটাল স্ট্যাটিসটিকস এর ফল প্রকাশিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

বিবিএসের প্রতিবেদন বলছে, পুরুষের চেয়ে নারীর গড় আয়ু বেশি। বর্তমানে দেশে পুরুষের গড় আয়ু ৭০ দশমিক ৬ বছর। নারীর গড় আয়ু ৭৪ দশমিক ১ বছর।

বাংলাদেশ স্যাম্পল ভাইটাল স্ট্যাটিসটিকস প্রকল্পের পরিচালক আলমগীর হোসেন বলেন, গড় আয়ু কমে যাওয়ার চিত্র অত্যন্ত নগণ্য। কোভিডের কারণে এটা হতে পারে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS