News Headline :
নরসিংদীতে ফেয়ার ইলেকট্রনিকসের কারখানা ঘুরে দেখলেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় কী এমন শিখেছিলেন নোলান! এখন তাঁর সিনেমার আয় ৬ বিলিয়ন ডলারের বেশি কারিগরি শিক্ষা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ১৯৭ জুলাইয়েই ভেরিফিকেশন রিপোর্ট, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগে কিছুটা অগ্রগতি ঢকঢক করে নয়, ধীরে পানি পান করুন ৯ বছর পূর্তিতে ‘উডহাউস গ্রিল’দিচ্ছে ২২ শতাংশ ছাড় প্রেম ভাঙতেই অভিনেতাকে ‘জুতাপেটা’ করলেন অভিনেত্রী! বিয়ে করলেন বিশ্বখ্যাত ইউটিউবার মিস্টার বিস্ট ১৮ বছর পর একক অ্যালবাম নিয়ে ফিরছেন আতিফ আসলাম রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে!
মহিলা আ.লীগের সাংগঠনিক সম্পাদকসহ গ্রেপ্তার ৪

মহিলা আ.লীগের সাংগঠনিক সম্পাদকসহ গ্রেপ্তার ৪

রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের আরও চার সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ-ডিএমপির গোয়েন্দা বিভাগ (ডিবি)।

বুধবার (৭ মে) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেপ্তাররা হলেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইসমত আরা হ্যাপি (৪০), ৩৩ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি আজিম মো. মাহবুব আলম (৫৩), কোতোয়ালী থানা ছাত্রলীগের সাবেক সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম সাগর (৩২) ও মোহাম্মদপুর থানা ছাত্রলীগের সহ-সাধারণ সম্পাদক তানজিম রহমান আকাশ দেওয়ান (৩২) ।

ডিবি সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার (৬ মে) রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে ইসমত আরা হ্যাপিকে গ্রেপ্তার করে ডিবি-ওয়ারী বিভাগের একটি টিম। অন্যদিকে ডিবি-লালবাগ বিভাগের একটি দল কোতয়ালী এলাকা থেকে আজিম মো. মাহবুব আলমকে গ্রেপ্তার করে।

কোতোয়ালী থানাধীন ইসলামপুর এলাকা থেকে মো. সাইফুল ইসলাম সাগরকে গ্রেপ্তার করে ডিবি-সাইবার বিভাগের একটি টিম। একই দিনে ডিবি-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম উত্তর বিভাগের একটি আভিযানিক দল মোহাম্মদপুর থানাধীন বসিলা এলাকায় অভিযান চালিয়ে তানজিম রহমান আকাশ দেওয়ানকে গ্রেপ্তার করে।  

ডিবি বলছে, গ্রেপ্তার সবার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে বিভিন্ন থানায় মামলা রয়েছে। তারা সংঘবদ্ধ হয়ে আইনশৃঙ্খলা বিনষ্টের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করা এবং রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করার মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি করার অপচেষ্টায় লিপ্ত ছিলেন। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS