News Headline :
তেহরানের খোমেনি বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালু হচ্ছে! ক্যান্সারের চিকিৎসা নিয়েছেন নেতানিয়াহু ইসলামাবাদে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সপ্তাহের ব্যবধানে আরও চড়া বাজার প্রিমিয়াম এসইউভি মিতসুবিশি ডেস্টিনেটর উন্মোচন করল র‍্যাংগস লিমিটেড এনসিপিতে যোগ দিলেন ইসহাক-রনি-কাফি-ফ্লোরা ডাকসু নেতা-সাংবাদিকদের মারধরের প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল মে দিবসে শ্রমিক দলের সমাবেশ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী জাতিসংঘ ফোরামে ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো-টেকসই এলডিসি উত্তরণের আহ্বান বাংলাদেশের রমনায় চোরাই সিএনজিসহ প্রতারক চক্রের সদস্য গ্রেপ্তার
বেবিবাম্প নিয়ে মেট গালায় কিয়ারা

বেবিবাম্প নিয়ে মেট গালায় কিয়ারা

বেবিবাম্প’ নিয়ে বিশ্ব বিখ্যাত ফ্যাশন ইভেন্ট মেট গালার লাল গালিচায় হাজির হলেন কিয়ারা আদভানি। এই প্রথম কোনও ভারতীয় অভিনেত্রী অন্তঃসত্ত্বা অবস্থায় এই ফ্যাশন ইভেন্টে যোগ দিয়ে নতুন রেকর্ড গড়লেন।

ভারতীয় সুন্দরীরা অনেক থেকেই ‘মেট গালা’র রেড কার্পেটে দ্যুতি ছড়াচ্ছেন। ২০১৭ সালে প্রিয়াঙ্কা চোপড়ার হাত ধরেই সংশ্লিষ্ট ফ্যাশন ইভেন্ট ভারতীয়দের যাত্রা শুরু হলেও পরবর্তীতে দীপিকা পাড়ুকোন, আলিয়া ভাটরাও মেট গালার রেড কার্পেটে নজর কেড়েছেন। তবে ভারতীয় নায়িকাদের তালিকায় কিয়ারা নতুন রেকর্ড গড়লেন।

মেট গালার লাল গালিচাতেই প্রথমবারের জন্য বেবি বাম্প দেখিয়েছেন অভিনেত্রী। সংশ্লিষ্ট ফ্যাশন ইভেন্টে যোগ দিতে দুই দিন আগেই স্বামী তথা অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে নিউ ইয়র্কে পৌঁছেছিলেন কিয়ারা। হোটেল থেকে নিজের উচ্ছ্বাসও প্রকাশ করতে দেখা যায় তাকে। তবে সোমবার রাতে মাতৃত্বের লাবণ্যে পরিপূর্ণ কিয়ারা দ্যুতি ছড়ালেন মেট গালার অনুষ্ঠানে।

ভারতীয় পোশাকশিল্পী গৌরব গুপ্তার ডিজাইন করা কালো লং গাউনে দেখা গেল কিয়ারাকে। তার সাজপোশাকে ফুটে উঠে ভারতীয় আভিজাত্যের সঙ্গে পশ্চিমী সংস্কৃতির মেলবন্ধন।

বলিউড সূত্রের খবর, নারীত্বের উদযাপনের জন্যই গৌরব তার জন্য বিশেষ পোশাক ডিজাইন করেছেন। কালো পোশাকে সোনালি রঙের জড়িতে ফুটিয়ে তোলা হয়েছে মা এবং শিশুর নাড়ির টানের কথা। আর এই পোশাকের মাধ্যমেই প্রয়াত ফ্যাশন আইকন আন্দ্রেঁ লিও তালেকে শ্রদ্ধা জানিয়েছেন গৌরব গুপ্তা এবং কিয়ারা।

অন্তঃসত্ত্বা হলেও কাজ থেকে বিরতি নেননি কিয়ারা। বরং গর্ভাবস্থা এবং কাজ সমানতালে উপভোগ করছেন বর্তমানে।

উল্লেখ্য, কান ফিল্ম ফেস্টিভ্যালের লাল গালিচায় হেঁটে ২০২৪ সালেই নজর কেড়েছিলেন কিয়ারা। এবার দুনিয়া কাঁপানো ফ্যাশন ইভেন্ট ‘মেট গালা’য় অভিষেক হলো এই বলিউড নায়িকা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS