News Headline :
যুক্তরাষ্ট্রের এক গুপ্তধনের দ্বীপে যা দেখলাম অবিশ্বাস্য পারিশ্রমিক! সুন্দর পিচাইয়ের ওপর প্রায় ৮ হাজার কোটি টাকার বাজি গুগলে পুলিশে ৪ হাজার এসআই নিয়োগ, পর্যালোচনা সভা কাল ‘নারীদের পছন্দকে প্রশ্নবিদ্ধ করার অভ্যাস থেকে সমাজের বের হওয়া উচিত’ বিচ্ছেদের পর বিয়ে নিয়ে যা বললেন জনপ্রিয় অভিনেত্রী ‘ভুল করলে ক্ষমা চেয়েছি, থামিনি’ নারী দিবসে সুমী মাদক মামলায় খালাস পেলেন কণ্ঠশিল্পী আসিফ আকবর ইফতার পার্টিতে গিয়ে মেজাজ হারালেন অভিনেত্রী হিনা খান না ফেরার দেশে ক্রীড়া সাংবাদিক রাজু, বিএসপিএ ও বিএসজেএ’র শোক ‘ইরানি ফুটবলারদের আশ্রয় দিন, না হলে যুক্তরাষ্ট্র দেবে’
তীর ছুঁড়েই সুখবর নিয়ে হাজির জেফার!

তীর ছুঁড়েই সুখবর নিয়ে হাজির জেফার!

গেল ঈদে মুক্তিপ্রাপ্ত আফরান নিশো অভিনীত ‘দাগি’ সিনেমায় জেফার রহমানের গাওয়া ‘নিয়ে যাবে কি’ শিরোনামের গানটি নেটিজেনদের প্রশংসা কুড়াচ্ছে। সেই গানের রেশ থাকতে না থাকতেই মঙ্গলবার নতুন গান উপহার দিলেন জেফার।গানের শিরোনাম ‘তীর’।

জেফারের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে ‘তীর’ গানটি। এই গান গাওয়ার পাশাপাশি সুরও করেছেন জেফার। গানের কথা লিখেছেন যৌথভাবে জেফার ও আদিব কবির।

‘তীর’ গানটি প্রকাশ পেতেই জেফারের ভক্তদের জন্য এলো আরেক সুখবর। সেটি হলো—পরিচালক শিহাব শাহীনের নতুন প্রজেক্টে নায়িকা হচ্ছেন জেফার রহমান। ‘তুমি আমি শুধু’ শিরোনামের এই ওয়েবে নায়ক থাকছেন আলোচিত গায়ক প্রীতম হাসান।

জানা গেছে, ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জ-এর জন্য নির্মিত হবে এই ওয়েব ফিল্ম। আগামী ঈদে মুক্তির লক্ষ্যে কাজ চলছে ফিল্মটির। রোমান্টিক ঘরানার এ ওয়েব ফিল্মটির শুটিং শুরু হবে আগামী ৪ মে, ঢাকায়। রাজধানী ঢাকা ছাড়াও কক্সবাজারের বিভিন্ন লোকেশনে এর চিত্রায়ণ হবে।

সবশেষ ‘অ্যালেন স্বপন সিজন ২’-এ অভিনয় করতে দেখা গেছে জেফারকে। এর আগে, গত বছর ‘লাস্ট ডিফেন্স অব মনোগ্যামি’ নামের ওয়েব ফিল্মে অভিনয় করেছিলেন তিনি। মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত সিনেমাটিতে তার সহশিল্পী ছিলেন চঞ্চল চৌধুরী।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS