News Headline :
নরসিংদীতে ফেয়ার ইলেকট্রনিকসের কারখানা ঘুরে দেখলেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় কী এমন শিখেছিলেন নোলান! এখন তাঁর সিনেমার আয় ৬ বিলিয়ন ডলারের বেশি কারিগরি শিক্ষা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ১৯৭ জুলাইয়েই ভেরিফিকেশন রিপোর্ট, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগে কিছুটা অগ্রগতি ঢকঢক করে নয়, ধীরে পানি পান করুন ৯ বছর পূর্তিতে ‘উডহাউস গ্রিল’দিচ্ছে ২২ শতাংশ ছাড় প্রেম ভাঙতেই অভিনেতাকে ‘জুতাপেটা’ করলেন অভিনেত্রী! বিয়ে করলেন বিশ্বখ্যাত ইউটিউবার মিস্টার বিস্ট ১৮ বছর পর একক অ্যালবাম নিয়ে ফিরছেন আতিফ আসলাম রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে!
কারাগার থেকে মুক্তি পেলেন মডেল মেঘনা আলম

কারাগার থেকে মুক্তি পেলেন মডেল মেঘনা আলম

আলোচিত মডেল মেঘনা আলম গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেয়েছেন। মঙ্গলবার (২৯ এপ্রিল) সন্ধ্যায় কাশিমপুর মহিলা কারাগার থেকে তিনি মুক্তি পান।

ঢাকা বিভাগের কারা উপ-মহাপরিদর্শক (ডিআইজি প্রিজন্স) মো. জাহাঙ্গীর কবির বাংলানিউজকে এ কথা জানান।

গত ১০ এপ্রিল বিশেষ ক্ষমতা আইনে ৩০ দিনের আটকাদেশ দিয়ে ‘মিস আর্থ বাংলাদেশ-২০২০’ বিজয়ী মডেল মেঘনাকে কারাগারে পাঠানো হয়। এরপর গত ১৭ এপ্রিল মামলাটিতে তাকে গ্রেপ্তার দেখানো হয়। পরে প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগে ধানমন্ডি থানার মামলায় গ্রেপ্তার দেখানো হয় তাকে।  

এরপর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে ওই আটকাদেশ প্রত্যাহার হয়। পাশাপাশি ধানমন্ডি থানার মামলায় সোমবার (২৮ এপ্রিল) আদালত থেকে জামিন পান মেঘনা আলম।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS