News Headline :
নরসিংদীতে ফেয়ার ইলেকট্রনিকসের কারখানা ঘুরে দেখলেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় কী এমন শিখেছিলেন নোলান! এখন তাঁর সিনেমার আয় ৬ বিলিয়ন ডলারের বেশি কারিগরি শিক্ষা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ১৯৭ জুলাইয়েই ভেরিফিকেশন রিপোর্ট, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগে কিছুটা অগ্রগতি ঢকঢক করে নয়, ধীরে পানি পান করুন ৯ বছর পূর্তিতে ‘উডহাউস গ্রিল’দিচ্ছে ২২ শতাংশ ছাড় প্রেম ভাঙতেই অভিনেতাকে ‘জুতাপেটা’ করলেন অভিনেত্রী! বিয়ে করলেন বিশ্বখ্যাত ইউটিউবার মিস্টার বিস্ট ১৮ বছর পর একক অ্যালবাম নিয়ে ফিরছেন আতিফ আসলাম রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে!
তৃতীয় কার্যদিবসে পুঁজিবাজারে সূচকের পতন

তৃতীয় কার্যদিবসে পুঁজিবাজারে সূচকের পতন

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (২৯ এপ্রিল) পুঁজিবাজারে সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে।

এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন কমলেও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) বেড়েছে।

ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, মঙ্গলবার ডিএসই প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ১৭ পয়েন্ট কমে ৪ হাজার ৯৩৫ পয়েন্টে অবস্থান করছে। অন্য দুই সূচকের মধ্যে শরিয়াহ সূচক ২ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৬ পয়েন্ট কমে যথাক্রমে ১০৯৩ ও ১৮২৪ পয়েন্টে অবস্থান করছে।

এদিন ডিএসইতে ২৯১ কোটি ৭ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবসে চেয়ে প্রায় ১৬২ কোটি টাকার লেনদেন কমেছে। আগের দিন ডিএসইতে ৪৫৩ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছিল।  

মঙ্গলবার ডিএসইতে ৩৯৭টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে। এগুলোর মধ্যে দাম বেড়েছে ১৩৬টি কোম্পানির, কমেছে ২১১টি এবং অপরিবর্তিত রয়েছে ৫০টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দর।

এদিন লেনদেনের শীর্ষে থাকা ১০ প্রতিষ্ঠান হলো, ব্র্যাক ব্যাংক, বিচ হ্যাচারি, লাভেলো আইসক্রিম, আলিফ ইন্ডাস্ট্রি, বিএসসি, বেক্সিমকো ফার্মা, ইন্ট্রাকো, শাহজিবাজার পাওয়ার, এবি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড ও শাইনপুকুর সিরামিক।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক সিএএসপিআই এদিন ৩০ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩ হাজার ৮১৫ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২শ’টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৭১টির, কমেছে ৯৭টি এবং অপরিবর্তিত রয়েছে ৩২টির কোম্পানির শেয়ার দর।

মঙ্গলবার সিএসইতে ১০ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে ১ কোটি  টাকার লেনদেন বেড়েছে। আগের দিন সিএসইতে লেনদেন হয়েছিল ৯ কোটি ২২ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছিল।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS