News Headline :
নরসিংদীতে ফেয়ার ইলেকট্রনিকসের কারখানা ঘুরে দেখলেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় কী এমন শিখেছিলেন নোলান! এখন তাঁর সিনেমার আয় ৬ বিলিয়ন ডলারের বেশি কারিগরি শিক্ষা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ১৯৭ জুলাইয়েই ভেরিফিকেশন রিপোর্ট, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগে কিছুটা অগ্রগতি ঢকঢক করে নয়, ধীরে পানি পান করুন ৯ বছর পূর্তিতে ‘উডহাউস গ্রিল’দিচ্ছে ২২ শতাংশ ছাড় প্রেম ভাঙতেই অভিনেতাকে ‘জুতাপেটা’ করলেন অভিনেত্রী! বিয়ে করলেন বিশ্বখ্যাত ইউটিউবার মিস্টার বিস্ট ১৮ বছর পর একক অ্যালবাম নিয়ে ফিরছেন আতিফ আসলাম রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে!
পাকিস্তানকে ১৭৯ রানের লক্ষ্য দিল বাংলাদেশ

পাকিস্তানকে ১৭৯ রানের লক্ষ্য দিল বাংলাদেশ

টানা তিন জয়ে বিশ্বকাপ বাছাইপর্ব শুরু করেছিল বাংলাদেশ। কিন্তু চতুর্থ ম্যাচ গিয়ে ওয়েস্ট ইন্ডিজের কাছে হারল তারা।ফলে আজ পাকিস্তানের বিপক্ষে জিতলেই বিশ্বকাপে যাবে, এই সমিকরণ নিয়ে খেলতে নেমেছে নিগার সুলতানার দল। কিন্তু ভালো সংগ্রহ তুলতে পারেনি তারা।  

আজ লাহোর সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশনে টস জিতে বাংলাদেশ। আগে ব্যাট করতে নেমে তারা নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে করেছে ১৭৮ রান।  

তৃতীয় ওভারে ফারজানা হককে হারিয়ে শুরু হয় বাংলাদেশের ইনিংস। অভিজ্ঞ এই ওপেনার ফেরেন শূন্য রানে। আরেক ওপেনার দিলারাও ভালো করতে পারেননি। ১৩ রানে উইকেট হারান তিনি। ব্যাট হাতে ব্যর্থ হন নিগার সুলতানাও। টাইগ্রেস অধিনায়কের ব্যাট থেকে আসে স্রেফ ১ রান। চতুর্থ উইকেটে জুটি গড়েন শারমিন ও রিতু মনি। দুজনে যোগ করেন ৪৪ রান।  

শারমিন ২৪ রানে ফিরলে ভেঙে যায় এই জুটি। এরপর নাহিদার সঙ্গে ফের ৪৪ রানের জুটি গড়েন রিতু। তবে ফিফটির আগেই উইকেট বিলিয়ে দেন তিনি। ৪৮ রানে হারান উইকেট। আর নাহিদার ব্যাট থেকে আসে ১৯ রান। শেষদিকে লড়ে যান ফাহিমা খাতুন। তাকে সঙ্গ দিতে এসে বাকিরা দ্রুত উইকেট হারালেও তিনি থেকে যান অপরাজিত। ৫৩ বলে ৫৪ রানের ইনিংস খেলেন এই ব্যাটার।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS