News Headline :
মানব পাচার প্রতিরোধে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ রপ্তানি সহজ করতে শিপিং ডকুমেন্ট সরাসরি ক্রেতাদের কাছে পাঠানোর সুযোগ বিএনপির সাবেক মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের ১৫তম মৃত্যুবার্ষিকী আজ মালদ্বীপে অগ্নিকাণ্ড, রবিন মোল্লার লাশ রাতে ঢাকায় পৌঁছাবে অবসরে গেলেন র‍্যাব ডিজি শহিদুর রহমান ও এসবির অতিরিক্ত আইজি গোলাম রসুল গাড়ি কম, দীর্ঘ লাইনে যাত্রীদের অপেক্ষা কাঙ্ক্ষিত দেশ গড়তে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী রাকিবকে কুপিয়েছিলেন গ্রেপ্তার যুবক, বিরোধ ছিল দাবি পরিবারের ‘হাদি হত্যায় ভারতে গ্রেপ্তারদের কনস্যুলার অ্যাক্সেস এখনো মেলেনি’ উন্নত দেশ প্রসঙ্গে প্রধানমন্ত্রী, ‘ওরা পারলে আমরা কেন পারবো না?’
চোটে পড়লেন ফিলিপস, গুজরাটে তার বদলি শানাকা

চোটে পড়লেন ফিলিপস, গুজরাটে তার বদলি শানাকা

গ্লেন ফিলিপসের চোটের কারণে কপাল খুলল শ্রীলঙ্কার অলরাউন্ডার দাসুন শানাকার। আইপিএলে গুজরাট টাইটান্সের হয়ে ডাক পেয়েছেন তিনি।৭৫ লাখ রুপি ভিত্তিমূল্যেই তাকে কিনে নিয়েছে ফ্র্যাঞ্জাইজিটি।  

সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ফিল্ডিং করতে গিয়ে কুঁচকিতে চোট পান ফিলিপস। যে কারণে দশ দিন আগেই ছিটকে যেতে হয়েছে তাকে। ইতোমধ্যে নিউজিল্যান্ডে উড়াল দিয়েছেন দুর্দান্ত ফিল্ডিং করা এই কিউই অলরাউন্ডার।

শানাকা এর আগেও খেলেছেন গুজরাটের হয়ে। ২০২৩ সালে দলটির হয়ে তিন ম্যাচ খেলে করেছিলেন ২৬ রান।  

আগামীকাল দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে মাঠে নামবে গুজরাট। লিগ টেবিলের শীর্ষে থাকা দিল্লির বিপক্ষে শানাকা একাদশে থাকবেন কিনা তা দেখা যাবে কালকেই।  

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS