News Headline :
মানব পাচার প্রতিরোধে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ রপ্তানি সহজ করতে শিপিং ডকুমেন্ট সরাসরি ক্রেতাদের কাছে পাঠানোর সুযোগ বিএনপির সাবেক মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের ১৫তম মৃত্যুবার্ষিকী আজ মালদ্বীপে অগ্নিকাণ্ড, রবিন মোল্লার লাশ রাতে ঢাকায় পৌঁছাবে অবসরে গেলেন র‍্যাব ডিজি শহিদুর রহমান ও এসবির অতিরিক্ত আইজি গোলাম রসুল গাড়ি কম, দীর্ঘ লাইনে যাত্রীদের অপেক্ষা কাঙ্ক্ষিত দেশ গড়তে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী রাকিবকে কুপিয়েছিলেন গ্রেপ্তার যুবক, বিরোধ ছিল দাবি পরিবারের ‘হাদি হত্যায় ভারতে গ্রেপ্তারদের কনস্যুলার অ্যাক্সেস এখনো মেলেনি’ উন্নত দেশ প্রসঙ্গে প্রধানমন্ত্রী, ‘ওরা পারলে আমরা কেন পারবো না?’
রাজশাহীতে কাফনের কাপড় মাথায় বেঁধে পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ

রাজশাহীতে কাফনের কাপড় মাথায় বেঁধে পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ

ছয় দফা দাবিতে কাফনের কাপড় মাথায় বেঁধে বিক্ষোভ ও গণমিছিল করেছে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।

শুক্রবার (১৮ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে পলিটেকনিক শিক্ষার্থীরা ক্যাম্পাসে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন।

এ সময় কাফনের কাপড় মাথায় বেঁধে তারা বিভিন্ন স্লোগান দেন। পরে বেলা সোয়া ৩টার দিকে পলিটেকনিক ক্যাম্পাস থেকে গণমিছিল বের হয়। মিছিলটি ক্যাম্পাস থেকে শুরু হয়ে মহানগরীর বিভিন্ন সড়ক প্রদিক্ষণ করে।

পরে পলিটেকনিকের বিবক্ষু শিক্ষার্থীরা মহানগরীর বাটার মোড়ে গিয়ে সমাবেশ করেন। সমাবেশ শেষে পরে আবারও গণমিছিল বের করা হয়। গণমিছিলটি বিভিন্ন সড়ক ঘুরে পুনরায় ক্যাম্পাসে গিয়ে শেষ হয়।

শিক্ষার্থীরা জানান, তাদের সঙ্গে আলোচনার নামে একরকম প্রতারণা করা হয়েছে। একজন অতিরিক্ত সচিব বৈঠকের নামে অযৌক্তিক আলোচনায় সময় নষ্ট করেছেন। কিন্তু তারা চেয়েছিলেন দ্রুত সময়ের মধ্যে সব সমস্যার সমাধান হোক। আর এটি না হলে তারা আরও কঠোর আন্দোলন কর্মসূচি দেবেন।

কর্মসূচি চলাকালে কারিগরি ছাত্র আন্দোলনের পক্ষ থেকে জেলা সাধারণ সম্পাদক সাব্বির আহমেদসহ আরও অনেকে বক্তব্য রাখেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS