News Headline :
নরসিংদীতে ফেয়ার ইলেকট্রনিকসের কারখানা ঘুরে দেখলেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় কী এমন শিখেছিলেন নোলান! এখন তাঁর সিনেমার আয় ৬ বিলিয়ন ডলারের বেশি কারিগরি শিক্ষা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ১৯৭ জুলাইয়েই ভেরিফিকেশন রিপোর্ট, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগে কিছুটা অগ্রগতি ঢকঢক করে নয়, ধীরে পানি পান করুন ৯ বছর পূর্তিতে ‘উডহাউস গ্রিল’দিচ্ছে ২২ শতাংশ ছাড় প্রেম ভাঙতেই অভিনেতাকে ‘জুতাপেটা’ করলেন অভিনেত্রী! বিয়ে করলেন বিশ্বখ্যাত ইউটিউবার মিস্টার বিস্ট ১৮ বছর পর একক অ্যালবাম নিয়ে ফিরছেন আতিফ আসলাম রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে!
বিএনপির মহাসচিবের সঙ্গে এনফ্রেল প্রতিনিধিদলের বৈঠক

বিএনপির মহাসচিবের সঙ্গে এনফ্রেল প্রতিনিধিদলের বৈঠক

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেছেন এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস (এনফ্রেল) থাইল্যান্ডের নির্বাহী পরিচালক ব্রিজা রোজালেসের নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধিদল।

শুক্রবার (১৮ এপ্রিল) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের অফিসে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

এনফ্রেল প্রতিনিধিদল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বাংলাদেশের আগামী নির্বাচনবিষয়ক বিস্তারিত আলোচনা করেন।

বৈঠকে এনফ্রেল প্রতিনিধিদলে আরও ছিলেন- এনফ্রেলের বাংলাদেশ নির্বাচন ও গণতন্ত্র কর্মসূচির পরামর্শক মায়া বতী, প্রচারণা ও সিনিয়র প্রোগ্রাম অফিসার থারিন্দু আবেয়ারথনা ও প্রোগ্রাম অ্যাসোসিয়েট আফসানা আমে।

এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস (এনফ্রেল) জাতীয় ও আঞ্চলিক পর্যায়ে এশিয়ায় গণতন্ত্রীকরণের প্রচার ও সমর্থনের জন্য কাজ করে। সংগঠনটি গঠিত হয়েছে নভেম্বর ১৯৯৭ সালে।

এনফ্রেলের প্রধান লক্ষ্যগুলো হলো- আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষণ মিশন পরিচালনা, নির্বাচনী স্টোকহোল্ডারদের জন্য সক্ষমতা বাড়ানোর কর্মসূচি যেমন- গণতন্ত্রায়ন, নির্বাচন পর্যবেক্ষক গোষ্ঠী, মিডিয়া এবং অন্যান্য সুশীল সমাজের সংস্থাগুলো তাদের নিজ দেশে গণতন্ত্রীকরণের জন্য কাজ করে তাদের সঙ্গে সমন্বয় করা।

এ ছাড়া নির্বাচনী চ্যালেঞ্জ ও গণতন্ত্র বিকাশে সম্মুখীন হওয়া সম্পর্কিত সমস্যাগুলো মোকাবিলার জন্য প্রচারাভিযান এবং পরামর্শ কার্যক্রম পরিচালনার ওপরও গুরুত্বারোপ করে থাকে সংগঠনটি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS