News Headline :
নরসিংদীতে ফেয়ার ইলেকট্রনিকসের কারখানা ঘুরে দেখলেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় কী এমন শিখেছিলেন নোলান! এখন তাঁর সিনেমার আয় ৬ বিলিয়ন ডলারের বেশি কারিগরি শিক্ষা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ১৯৭ জুলাইয়েই ভেরিফিকেশন রিপোর্ট, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগে কিছুটা অগ্রগতি ঢকঢক করে নয়, ধীরে পানি পান করুন ৯ বছর পূর্তিতে ‘উডহাউস গ্রিল’দিচ্ছে ২২ শতাংশ ছাড় প্রেম ভাঙতেই অভিনেতাকে ‘জুতাপেটা’ করলেন অভিনেত্রী! বিয়ে করলেন বিশ্বখ্যাত ইউটিউবার মিস্টার বিস্ট ১৮ বছর পর একক অ্যালবাম নিয়ে ফিরছেন আতিফ আসলাম রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে!
মার্চ ফর গাজা কর্মসূচিতে যোগ দিলেন জামায়াতের নেতা-কর্মীরা 

মার্চ ফর গাজা কর্মসূচিতে যোগ দিলেন জামায়াতের নেতা-কর্মীরা 

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পারওয়ারের নেতৃত্বে মার্চ ফর গাজা কর্মসূচিতে যোগ দিয়েছেন দলের নেতা-কর্মীরা।  

শনিবার (১২ এপ্রিল) বেলা ১২ টার দিকে বাইতুল মোকাররম মসজিদ থেকে তারা কর্মসূচিতে যোগদান করেন।

ঢাকা মহানগর দক্ষিণ জামাতে ইসলামীর উদ্যোগে এই মিছিলে অংশগ্রহণ করেন-দলটির সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মোবারক হোসাইন, ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি নুরুল ইসলাম বুলবুল, ঢাকা মহানগর দক্ষিণ সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ ও ঢাকা মহানগর দক্ষিণ সহকারী সেক্রেটারি আব্দুল মান্নান।

এর আগে বায়তুল মোকাররমের উত্তর গেটে সংক্ষিপ্ত সমাবেশে নেতারা বলেন, ফিলিস্তিনের মুসলমানদের ওপর নির্মম হত্যাকাণ্ড চালানো হলেও জাতিসংঘ ব্যর্থতার পরিচয় দিয়েছে।  

অবিলম্বে কার্যকর ব্যবস্থা না নেওয়া হলে মুসলমানদের নেতৃত্বে জাতিসংঘের মতো বিকল্প সংগঠন গড়ে তোলা হবে বলেও উল্লেখ করেন তারা।  

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS