News Headline :
নরসিংদীতে ফেয়ার ইলেকট্রনিকসের কারখানা ঘুরে দেখলেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় কী এমন শিখেছিলেন নোলান! এখন তাঁর সিনেমার আয় ৬ বিলিয়ন ডলারের বেশি কারিগরি শিক্ষা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ১৯৭ জুলাইয়েই ভেরিফিকেশন রিপোর্ট, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগে কিছুটা অগ্রগতি ঢকঢক করে নয়, ধীরে পানি পান করুন ৯ বছর পূর্তিতে ‘উডহাউস গ্রিল’দিচ্ছে ২২ শতাংশ ছাড় প্রেম ভাঙতেই অভিনেতাকে ‘জুতাপেটা’ করলেন অভিনেত্রী! বিয়ে করলেন বিশ্বখ্যাত ইউটিউবার মিস্টার বিস্ট ১৮ বছর পর একক অ্যালবাম নিয়ে ফিরছেন আতিফ আসলাম রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে!
জামালপুরে চেক প্রতারণার মামলায় বিএনপি নেতার কারাদণ্ড

জামালপুরে চেক প্রতারণার মামলায় বিএনপি নেতার কারাদণ্ড

জামালপুরে চেক প্রতারণার অভিযোগে করা মামলায় সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমীন মিলনকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (০৮ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন মামলাটির বাদী পক্ষের আইনজীবী মোহাম্মদ মোকাদ্দেস আলী।

এর আগে সোমবার (৭ এপ্রিল) দুপুরে জামালপুরের যুগ্ম জেলা জজের দ্বিতীয় আদালতের বিচারক নিষ্কৃতি হাগিদক এ রায় দেন।  

মামলার এজাহার সূত্রে জানা যায়, রহুল আমীন মিলন তিন মাসের সময় নিয়ে শহিদুল্লাহ শহীদের কাছ থেকে দুই লাখ টাকা ধার নেন। কিন্তু তিন মাস অতিবাহিত হলে টাকা পরিশোধ করতে টালবাহানা শুরু করেন। একপর্যায়ে গত ২০২৩ সালের ১২ জুলাই পাওনা টাকা না দিয়ে কৃষি ব্যাংক জামালপুর শাখার চেক বই থেকে দুই লাখ টাকার চেক দেন। কিন্তু ব্যাংকে চেক জমা দিলে ব্যাংক থেকে জানানো হয়, তার অ্যাকাউন্টে সেই পরিমাণ টাকা নেই। পরে ২০২৩ সালের ২২ আগস্ট শহিদুল্লাহ্ বাদী হয়ে চেক প্রতারণার অভিযোগে আদালতে মামলা করেন। সাক্ষ্য প্রমাণ শেষে সোমবার এ রায় দেন আদালত।

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন এডিশনাল পিপি অ্যাডভোকেট সাথী।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS