News Headline :
তেহরানের খোমেনি বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালু হচ্ছে! ক্যান্সারের চিকিৎসা নিয়েছেন নেতানিয়াহু ইসলামাবাদে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সপ্তাহের ব্যবধানে আরও চড়া বাজার প্রিমিয়াম এসইউভি মিতসুবিশি ডেস্টিনেটর উন্মোচন করল র‍্যাংগস লিমিটেড এনসিপিতে যোগ দিলেন ইসহাক-রনি-কাফি-ফ্লোরা ডাকসু নেতা-সাংবাদিকদের মারধরের প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল মে দিবসে শ্রমিক দলের সমাবেশ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী জাতিসংঘ ফোরামে ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো-টেকসই এলডিসি উত্তরণের আহ্বান বাংলাদেশের রমনায় চোরাই সিএনজিসহ প্রতারক চক্রের সদস্য গ্রেপ্তার
ঝড়ে গাছ চাপায় প্রাণ গেল বৃদ্ধার

ঝড়ে গাছ চাপায় প্রাণ গেল বৃদ্ধার

চুয়াডাঙ্গার দামুড়হুদায় ঝড়ে গাছ চাপায় ছকিনা বেগম (৬৩) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন।

বুধবার (১৭ মে) সন্ধ্যা ৭ টার দিকে দামুড়হুদা উপজেলার তারিনিপুর গ্রামে ওই ঘটনা ঘটে।

নিহত ছকিনা বেগম একই গ্রামের মৃত মহি উদ্দীনের স্ত্রী।

বিষয়টি নিশ্চিত করেছেন দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম।

নিহতের পরিবারের বরাতে তিনি জানান, সন্ধ্যায় প্রচণ্ড ঝড়-বৃষ্টি শুরু হয়। এ সময় বাড়ির ভেতর মুরগির ঘরে মুরগি তুলছিলেন বৃদ্ধা ছকিনা বেগম। হঠাৎ মুরগি ঘরের পাশে থাকা একটি মেহগনি গাছ তার ওপর ভেঙে পড়ে। এতে গুরুতর আহত হন তিনি। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক সাদিয়া জানান, হাসপাতালে আনার আগেই মারা যান ছকিনা বেগম।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS