News Headline :
নরসিংদীতে ফেয়ার ইলেকট্রনিকসের কারখানা ঘুরে দেখলেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় কী এমন শিখেছিলেন নোলান! এখন তাঁর সিনেমার আয় ৬ বিলিয়ন ডলারের বেশি কারিগরি শিক্ষা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ১৯৭ জুলাইয়েই ভেরিফিকেশন রিপোর্ট, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগে কিছুটা অগ্রগতি ঢকঢক করে নয়, ধীরে পানি পান করুন ৯ বছর পূর্তিতে ‘উডহাউস গ্রিল’দিচ্ছে ২২ শতাংশ ছাড় প্রেম ভাঙতেই অভিনেতাকে ‘জুতাপেটা’ করলেন অভিনেত্রী! বিয়ে করলেন বিশ্বখ্যাত ইউটিউবার মিস্টার বিস্ট ১৮ বছর পর একক অ্যালবাম নিয়ে ফিরছেন আতিফ আসলাম রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে!
উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যাচ্ছেন তামিম ইকবাল

উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যাচ্ছেন তামিম ইকবাল

মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন তিনি। এবার নিজের সুস্থতার জন্য যাচ্ছেন সিঙ্গাপুরে।জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল উন্নত চিকিৎসা নিতে দেশ ছাড়ছেন আগামী সোমবার (৭ এপ্রিল)।

গত ২৪ মার্চ সকালে ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ চলাকালীন হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তামিমকে রাজধানীর বাইরে সাভারে কেপিজে হাসপাতালে নেওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর জানা যায়, তার হৃদযন্ত্রে একটি ব্লক রয়েছে। দ্রুতই একটি রিং পরানো হয়।

প্রাথমিক চিকিৎসার পর তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। দুই দিন ভর্তি থাকার পর অবস্থার উন্নতি হলে চিকিৎসকদের পরামর্শে বাসায় ফিরেছেন তিনি। এখন বাসায় থেকেই বিশ্রামে রয়েছেন।

তবে পুরো শরীরের স্বাস্থ্য আরও ভালোভাবে পরীক্ষা করাতেই এবার সিঙ্গাপুরে যাচ্ছেন এই অভিজ্ঞ ব্যাটার।
শুরুতে থাইল্যান্ড যাওয়ার কথা থাকলেও, পরিবারের সিদ্ধান্তে গন্তব্য বদলে সিঙ্গাপুর নির্ধারণ করা হয়েছে। ইতোমধ্যে তার ভিসা ও বিমানের টিকিটও নিশ্চিত করা হয়েছে।

জানা গেছে, সিঙ্গাপুরে গিয়ে একজন বিশেষজ্ঞ হৃদরোগ চিকিৎসকের সঙ্গে দেখা করবেন তামিম। সেখানে হার্ট-সহ পুরো শরীরের বিস্তারিত চেকআপ করাবেন তিনি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS