News Headline :
পাকিস্তানে সেনা ক্যাম্পে সন্ত্রাসী হামলা, নিহত ১৩ আবাহনীর স্বপ্ন ভেঙে ষষ্ঠ লিগ শিরোপা বসুন্ধরা কিংসের বাংলাদেশের বিলিয়ন ডলারের রপ্তানিখাত হবে চামড়া শিল্প: বাণিজ্যমন্ত্রী জোট নয়, স্থানীয় নির্বাচনে আলাদা লড়াইয়ে নামবে বিএনপি-জামায়াত-এনসিপি উইকেট নিয়ে পাকিস্তানের দুশ্চিন্তা, সিলেটে আগ্রাসী বাংলাদেশ ট্রাম্পের পর এবার চীন সফরে যাচ্ছেন পুতিন রাতের মধ্যে রাজধানীতে বজ্রবৃষ্টির আভাস সড়কে মিলছে এআই ক্যামেরার সুফল: ফিরছে শৃঙ্খলা তারেক রহমানের ছায়ায় বাংলাদেশ নিরাপদ: তথ্য প্রতিমন্ত্রী স্ত্রী-তিন মেয়েসহ ৫ খুন: পদ্মা নদীতে ঝাঁপ দিয়ে ‘আত্মহত্যা’ ঘাতক ফোরকানের
কানে বড় দুল পরতে পারেন না?

কানে বড় দুল পরতে পারেন না?

লেহঙ্গা হোক বা শাড়ির সঙ্গে কানে বড় মাপের দুল পরার চল এখন ফ্যাশনে ভীষণ ‘ইন’। ভিড়ের মধ্যে সবার নজর কাড়তে ভারী দুল পরে নিলেও দুই চার ঘণ্টা কাটানোর পর কানে ব্যথা হয় অনেক সময়।তবে ব্যথা হলেও সাজের সঙ্গে আপস করা যাবে না! তাহলে উপায়? ভারী দুল পরার সময়ে কি‌ছু কৌশল জানলে আর যন্ত্রণা সইতে হবে না। আসুন জেনে নিই সেই কৌশল:

* বড় কোনো দুল পরার আগে কানের লতিতে ক্রিম মাখুন। কানের পাতায় হাত দেবেন না। শুকিয়ে এলে সাবধানে দুলটি পরুন। এতে ব্যথা হবে না আর কানে চাপও পড়বে না।  

* ভারী কানের দুলের সঙ্গে ছোট ধূসর রঙের প্যাঁচ থাকে। এগুলো কানের লতিতে বেশি চাপ সৃষ্টি করে।  ফলে কানে ব্যথা হয়। এই ধরনের প্যাঁচের বদলে ভারী এবং বড় কানের দুলের সঙ্গে রবারের তৈরি প্যাঁচ ব্যবহার করুন। তাতে লতির ওপর বাড়তি চাপ পড়বে না।

* ভারী কানের দুলের সঙ্গে সাধারণত আলাদা করে চেন দেওয়া থাকে। চেনের এক প্রান্ত দুলের সঙ্গে ও অন্য প্রান্তটি চুলের সঙ্গে বেঁধে নিলে ব্যথা লাগবে না কানে। আর কানের দুলের সঙ্গে কোনো চেন না থাকলে কিংবা চেন পরতে না চাইলে কানের ছিদ্রের পেছন দিকে একটি ব্যান্ডেড লাগিয়ে নিন। তার পরে দুলটি পরলে আর ব্যথা হবে না।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS