News Headline :
নরসিংদীতে ফেয়ার ইলেকট্রনিকসের কারখানা ঘুরে দেখলেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় কী এমন শিখেছিলেন নোলান! এখন তাঁর সিনেমার আয় ৬ বিলিয়ন ডলারের বেশি কারিগরি শিক্ষা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ১৯৭ জুলাইয়েই ভেরিফিকেশন রিপোর্ট, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগে কিছুটা অগ্রগতি ঢকঢক করে নয়, ধীরে পানি পান করুন ৯ বছর পূর্তিতে ‘উডহাউস গ্রিল’দিচ্ছে ২২ শতাংশ ছাড় প্রেম ভাঙতেই অভিনেতাকে ‘জুতাপেটা’ করলেন অভিনেত্রী! বিয়ে করলেন বিশ্বখ্যাত ইউটিউবার মিস্টার বিস্ট ১৮ বছর পর একক অ্যালবাম নিয়ে ফিরছেন আতিফ আসলাম রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে!
সৌদি আরবে প্রস্তুতি ম্যাচ খেলেছে বাংলাদেশ

সৌদি আরবে প্রস্তুতি ম্যাচ খেলেছে বাংলাদেশ

এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচে ভারতের বিপক্ষে খেলবে বাংলাদেশ। আগামী ২৫ মার্চ ভারতের শিলংয়ে আয়োজিত হবে ম্যাচটি।ভারতের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে সৌদি আরবে ক্যাম্প করছে বাংলাদেশ। সেখানেই সৌদি ক্লাব আল ওয়েদাতের সঙ্গে প্রীতি ম্যাচ খেলেছে বাংলাদেশ।

ফেডারেশন এই খেলার ছবি-ফলাফল সরাবরহ করেনি ক্লোজড ডোর হওয়ায়। সৌদি আরবে ক্যাম্প শেষে আগামী ১৭ তারিখ বাংলাদেশে ফিরবে দল। এর আগে আরও একটি প্রীতি ম্যাচ খেলতে চায় বাংলাদেশ। দলের কোচ হ্যাভিয়ের কাবরেরার প্রত্যাশাও তেমনটাই। দেশে ফিরে ২০ তারিখ ভারতের উদ্দেশ্যে রওয়ানা হবে বাংলাদেশ। এর মধ্যে আর কোনও প্রীতি ম্যাচ খেলার পরিকল্পনা আপাতত নেই বাফুফের।  

এবারের বাংলাদেশ দলের অন্যতম আকর্ষণ ইংল্যান্ড প্রবাসী বাংলাদেশী ফুটবলার হামজা চৌধুরী এবং ইতালি প্রবাসী ফুটবলার ফাহমেদুল ইসলাম। ফাহমেদুল সৌদি আরবে দলের সঙ্গে ক্যাম্প করছেন। অন্যদিকে হামজা যোগ দিবেন ১৮ তারিখ।  

হামজা যোগ দেওয়ার পর বাংলাদেশ দল কোনও প্রীতি ম্যাচ খেলতে পারলে দলের সঙ্গে তার বোঝাপড়া আরও ভালো হতো বলে মনে করেন ফুটবল সংশ্লিষ্টরা।  

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS