News Headline :
নরসিংদীতে ফেয়ার ইলেকট্রনিকসের কারখানা ঘুরে দেখলেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় কী এমন শিখেছিলেন নোলান! এখন তাঁর সিনেমার আয় ৬ বিলিয়ন ডলারের বেশি কারিগরি শিক্ষা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ১৯৭ জুলাইয়েই ভেরিফিকেশন রিপোর্ট, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগে কিছুটা অগ্রগতি ঢকঢক করে নয়, ধীরে পানি পান করুন ৯ বছর পূর্তিতে ‘উডহাউস গ্রিল’দিচ্ছে ২২ শতাংশ ছাড় প্রেম ভাঙতেই অভিনেতাকে ‘জুতাপেটা’ করলেন অভিনেত্রী! বিয়ে করলেন বিশ্বখ্যাত ইউটিউবার মিস্টার বিস্ট ১৮ বছর পর একক অ্যালবাম নিয়ে ফিরছেন আতিফ আসলাম রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে!
বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে ২২ ক্রিকেটার, নাম প্রত্যাহার রিয়াদের

বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে ২২ ক্রিকেটার, নাম প্রত্যাহার রিয়াদের

মুশফিকুর রহিমের ওয়ানডে থেকে অবসরের পর আলোচনা হচ্ছিল মাহমুদউল্লাহ রিয়াদকে নিয়ে। মাঠ থেকে বিদায় নিয়ে সংশয়ে আছেন তিনি।এরই মধ্যে কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে বাংলাদেশে ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখান থেকে নাম সরিয়ে নিয়েছেন অভিজ্ঞ এই অলরাউন্ডার।  

আগামী এক বছরের জন্য আজ কেন্দ্রীয় চুক্তি প্রকাশ করে বিসিবি। যেখানে রাখা হয়েছে ২২ জন ক্রিকেটারকে। চুক্তি থেকে বাদ পড়েছেন সাকিব আল হাসান। আর মাহমুদউল্লাহ অনুরোধ করে নিজের নাম প্রত্যাহার করেছেন। তবে ওয়ানডে থেকে অবসর নেওয়া মুশফিকুর রহিম রয়েছেন। ‘বি’ ক্যাটাগরিতে আছেন তিনি।  

চুক্তির সর্বোচ্চ ক্যাটাগরি ‘এ প্লাস’। মাসিক ১০ লাখ টাকা পারিশ্রমিক পাওয়া এখানে একমাত্র ক্রিকেটার হিসেবে রয়েছেন তাসকিন আহমেদ। পরের ‘এ’ ক্যাটাগরিতে রয়েছেন নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ ও লিটন দাস। তারা প্রতি মাসে পাবেন ৮ লাখ টাকা করে।

‘বি’ ক্যাটাগরিতে থাকা ক্রিকেটাররা পাবেন মাসিক ৬ লাখ টাকা করে। এই তালিকায় রয়েছেন মুমিনুল হক, মুশফিকুর রহিম, তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাওহিদ হৃদয়, হাসান মাহমুদ ও নাহিদ রানা। আর ‘সি’ ক্যাটাগরিতে আছেন সাদমান ইসলাম, সৌম্য সরকার, জাকের আলী অনিক, তানজিদ হাসান তামিম, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব ও শেখ মেহেদী। এই ক্যাটাগরির মাসিক বেতন ৪ লাখ টাকা।

সবশেষ ‘ডি’ ক্যাটাগরিতে জায়গা পেয়েছেন দুই ক্রিকেটার নাসুম আহমেদ ও খালেদ আহমেদ। তাদের বেতন মাসিক ২ লাখ টাকা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS