News Headline :
মানব পাচার প্রতিরোধে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ রপ্তানি সহজ করতে শিপিং ডকুমেন্ট সরাসরি ক্রেতাদের কাছে পাঠানোর সুযোগ বিএনপির সাবেক মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের ১৫তম মৃত্যুবার্ষিকী আজ মালদ্বীপে অগ্নিকাণ্ড, রবিন মোল্লার লাশ রাতে ঢাকায় পৌঁছাবে অবসরে গেলেন র‍্যাব ডিজি শহিদুর রহমান ও এসবির অতিরিক্ত আইজি গোলাম রসুল গাড়ি কম, দীর্ঘ লাইনে যাত্রীদের অপেক্ষা কাঙ্ক্ষিত দেশ গড়তে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী রাকিবকে কুপিয়েছিলেন গ্রেপ্তার যুবক, বিরোধ ছিল দাবি পরিবারের ‘হাদি হত্যায় ভারতে গ্রেপ্তারদের কনস্যুলার অ্যাক্সেস এখনো মেলেনি’ উন্নত দেশ প্রসঙ্গে প্রধানমন্ত্রী, ‘ওরা পারলে আমরা কেন পারবো না?’
ইফতারে প্রাণ জুড়াবে সাবুদানার শরবত

ইফতারে প্রাণ জুড়াবে সাবুদানার শরবত

সারাদিন রোজা রাখার পর ইফতারে ভাজাপোড়া খাওয়ার চেয়ে শরবত জাতীয় খাবার সবচেয়ে ভালো। তাই প্রথম দিন ইফতারির জন্য তেমনই একটি শরবত হচ্ছে সাবুদানার শরবত।এটি পান করলে দেহ ও মনের ক্লান্তি কেটে যাবে। আসুন জেনে নিই ইফতারে যেভাবে বানাবেন সাবুদানার শরবত।

যা লাগবে: সাবু ও আগার আগার বা জেলি গুঁড়া, চিনি-দুধ-রুহআফজা ও বাদাম।

যেভাবে বানাবেন

পরিমাণমতো পানি একটি পাত্রে নিয়ে ফোটান। তাতে সাবুদানা দিয়ে দিন এবং মাঝারি আঁচে ১৫ মিনিট ফোটান। সাবু স্বচ্ছ হলে নামিয়ে ছেঁকে নিন। সঙ্গে সঙ্গে ঠান্ডা পানি ঢেলে দিন। পানি ঝরিয়ে একপাশে রেখে দিন।

এবার জেলি বানানোর জন্য চুলায় এক কাপ পানি বসান। পানি ফুটে এলে যেকোনো ফ্লেভারের একটি প্যাকেট জেলির গুঁড়া বা আগার আগার দিয়ে দিন। এরপর মাঝারি আঁচে তিন মিনিট রাখুন চুলায়। এরপর নামিয়ে হিট প্রুফ বাটিতে ঢেলে দিন। একটু ঠান্ডা হলে ফ্রিজে রেখে দিন জমার জন্য। ভালোমতো জমে গেলে পছন্দমতো টুকরা করে কেটে নিন। এরপরে এক লিটার দুধে স্বাদমতো চিনি ও চার টেবিল চামচ রুহ আফজা মিশিয়ে ফ্রিজে রেখে ঠান্ডা করুন। পরিবেশনের আগে বের করে জেলির টুকরা ও বাদামের কুচি মিশিয়ে নিন। ব্যস! হয়ে গেল স্বাস্থ্যকর মজাদার সাবুর শরবত।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS