News Headline :
যুক্তরাষ্ট্রের এক গুপ্তধনের দ্বীপে যা দেখলাম অবিশ্বাস্য পারিশ্রমিক! সুন্দর পিচাইয়ের ওপর প্রায় ৮ হাজার কোটি টাকার বাজি গুগলে পুলিশে ৪ হাজার এসআই নিয়োগ, পর্যালোচনা সভা কাল ‘নারীদের পছন্দকে প্রশ্নবিদ্ধ করার অভ্যাস থেকে সমাজের বের হওয়া উচিত’ বিচ্ছেদের পর বিয়ে নিয়ে যা বললেন জনপ্রিয় অভিনেত্রী ‘ভুল করলে ক্ষমা চেয়েছি, থামিনি’ নারী দিবসে সুমী মাদক মামলায় খালাস পেলেন কণ্ঠশিল্পী আসিফ আকবর ইফতার পার্টিতে গিয়ে মেজাজ হারালেন অভিনেত্রী হিনা খান না ফেরার দেশে ক্রীড়া সাংবাদিক রাজু, বিএসপিএ ও বিএসজেএ’র শোক ‘ইরানি ফুটবলারদের আশ্রয় দিন, না হলে যুক্তরাষ্ট্র দেবে’
ইংল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে দ. আফ্রিকা, আফগানিস্তানের বিদায়

ইংল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে দ. আফ্রিকা, আফগানিস্তানের বিদায়

চ্যাম্পিয়নস ট্রফিতে ইংল্যান্ডকে হারিয়ে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকা। এই গ্রুপ থেকে বিদায় নিয়েছে আফগানিস্তান ও ইংল্যান্ড।প্রোটিয়াদের সঙ্গী হয়েছে স্টিভ স্মিথের অস্ট্রেলিয়া। করাচিতে ব্যাটিং, বোলিং না ফিল্ডিং—কোনো বিভাগেই লড়তে পারেনি ইংল্যান্ড। নিদারুণ ব্যাটিং ব্যর্থতায় দক্ষিণ আফ্রিকার কাছে ৭ উইকেটে হেরে একেবারে খালি হাতেই এবারের চ্যাম্পিয়নস ট্রফি থেকে ফিরতে হচ্ছে ইংল্যান্ডের।

করাচির এ ম্যাচেও ইংলিশ ব্যাটসম্যানরা ছিলেন নিজেদের ছায়া হয়ে। ৩৮.২ ওভারে ১৭৯ রানেই গুটিয়ে যাওয়া সেটিরই প্রমাণ। সর্বোচ্চ ৩৭ রান করেন জো রুট। দ্বিতীয় সর্বোচ্চ ২৫ রান করেন জোফরা আর্চার। ওয়ানডে অধিনায়ক হিসেবে বিদায়ী ম্যাচে ৪৩ বলে ২১ রান করেন বাটলার।

আগের দুই ম্যাচের মতোই ব্যর্থ হন ফিল সল্ট, জেমি স্মিথ ও হ্যারি ব্রুক। শুরুতে ধস নামান মার্কো ইয়ানসেন। তিনি শিকার ধরেন তিনটি। আর শেষে উইয়ান মুলডার তিনটি ও কেশব মহারাজ দুটি উইকেট পান। বাটলারের অধীনে ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল ইংল্যান্ড। পরের আসরে খেলে সেমিফাইনাল। কিন্তু ২০২৩ বিশ্বকাপের মতো ওয়ানডে ফরম্যাটের চ্যাম্পিয়নস ট্রফিতেও গ্রুপ পর্ব থেকেই ঝড়ে যেতে হলো দেশটিকে।

দক্ষিণ আফ্রিকার সামনে লক্ষ্য ছিল মাত্র ১৮০ রানের। ত্রিস্টান স্টাবস (০) আর রায়ান রিকেলটনের (২৭) স্টাম্প উড়িয়ে জোফরা আর্চার একটু আশা দেখালেও লড়াই করা হয়ে উঠেনি ইংল্যান্ডের।

৫৬ বলে ১১ বাউন্ডারিতে ৬৪ রানের মারকুটে ইনিংস খেলে জয়ের কাছাকাছি এসে ফেরেন হেনরিখ ক্লাসেন। ৮৭ বলে ৬ চার আর ৩২ ছক্কায় ৭২ রানে অপরাজিত থাকেন রসি ভ্যান ডার ডাসেন। ছক্কা মেরে ম্যাচ শেষ করেন ডেভিড মিলার।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS