News Headline :
তেহরানের খোমেনি বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালু হচ্ছে! ক্যান্সারের চিকিৎসা নিয়েছেন নেতানিয়াহু ইসলামাবাদে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সপ্তাহের ব্যবধানে আরও চড়া বাজার প্রিমিয়াম এসইউভি মিতসুবিশি ডেস্টিনেটর উন্মোচন করল র‍্যাংগস লিমিটেড এনসিপিতে যোগ দিলেন ইসহাক-রনি-কাফি-ফ্লোরা ডাকসু নেতা-সাংবাদিকদের মারধরের প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল মে দিবসে শ্রমিক দলের সমাবেশ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী জাতিসংঘ ফোরামে ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো-টেকসই এলডিসি উত্তরণের আহ্বান বাংলাদেশের রমনায় চোরাই সিএনজিসহ প্রতারক চক্রের সদস্য গ্রেপ্তার
বেড়াতে গেলেই পেটের সমস্যা, মেনে চলুন ৫ উপায়

বেড়াতে গেলেই পেটের সমস্যা, মেনে চলুন ৫ উপায়

গাড়িতে কোথাও গেলে বা বেড়াতে গেলেই শরীর খারাপ হয় অনেকের। পেটের সমস্যাও দেখা যায় অনেকের। তাই বেড়াতে যাওয়ার আগে খাওয়া-দাওয়ার ওপর বিশেষ নজর দিতে হবে। কোন খাবার খাবেন, কোন খাবার খাবেন না, তা জানা জরুরি।

জেনে নিন উপায়গুলো-

দুধের খাবার : গাড়িতে বা বেড়াতে গিয়ে শরীর খারাপ হওয়ার ধাঁচ থাকলে দুগ্ধজাত খাবার খাওয়া ঠিক নয়। এতে পেট খারাপ হয়ে ডায়রিয়া হতে পারে। এর বদলে বেছে নিন একটু হালকা খাবার।

হাত ধুয়ে নিন : খাবার আগে ভালো করে হাত ধুয়ে নিন। বাইরে থাকলে এমনিই হাত ময়লা হয়। এই সময় হাতে বেশি ময়লা হয়। ওই হাতে যেকোনও খাবার খেলেই শরীর খারাপ হবে। তাই ভালো করে হাত ধুয়ে তবেই খাবার খেতে হবে।

বিশ্রাম নিন : শরীর খারাপ হলে খুব বেশি চলাফেরা না করাই ভালো। বরং কিছুটা সময় বিশ্রাম নিন। এতে শরীর ধীরে ধীরে সুস্থ হয়ে যাবে।

প্রোবায়োটিক খাবার : প্রোবায়োটিক খাবার যেমন দই খাওয়া যেতে পারে। দুধ না খেয়ে দই খেলে শরীর খারাপ হবে না। এমনকি পেট খারাপের সমস্যাও হবে না। পাশাপাশি হজমের সমস্যা থেকেও মুক্তি পাবেন।

পানি পান করুন : বেশি করে পানি পান করুন। এই সময় শরীরে পানির পরিমাণ কমে যেতে পারে। ফলে তার থেকে আরও অন্য রোগ দেখা দিতে পারে। তাই বেশি করে পানি পান করতে হবে। তাতে শরীর সহজে খারাপ হবে না।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS