News Headline :
মানব পাচার প্রতিরোধে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ রপ্তানি সহজ করতে শিপিং ডকুমেন্ট সরাসরি ক্রেতাদের কাছে পাঠানোর সুযোগ বিএনপির সাবেক মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের ১৫তম মৃত্যুবার্ষিকী আজ মালদ্বীপে অগ্নিকাণ্ড, রবিন মোল্লার লাশ রাতে ঢাকায় পৌঁছাবে অবসরে গেলেন র‍্যাব ডিজি শহিদুর রহমান ও এসবির অতিরিক্ত আইজি গোলাম রসুল গাড়ি কম, দীর্ঘ লাইনে যাত্রীদের অপেক্ষা কাঙ্ক্ষিত দেশ গড়তে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী রাকিবকে কুপিয়েছিলেন গ্রেপ্তার যুবক, বিরোধ ছিল দাবি পরিবারের ‘হাদি হত্যায় ভারতে গ্রেপ্তারদের কনস্যুলার অ্যাক্সেস এখনো মেলেনি’ উন্নত দেশ প্রসঙ্গে প্রধানমন্ত্রী, ‘ওরা পারলে আমরা কেন পারবো না?’
লাউয়ের খোসার পাকোড়ার রেসিপি

লাউয়ের খোসার পাকোড়ার রেসিপি

লাউ দিয়ে বানানো যায় নানা পদ। সহজে বাড়িতেই বানাতে পারবেন। লাউয়ের খোসা দিয়ে পাকোড়া বানানোর রেসিপি দিলেন ফারাহ্ তানজীন সুবর্ণা

উপকরণ

সেদ্ধ করা লাউয়ের খোসার কুচি ১ কাপ (পানি নিংড়ে নেওয়া), মসুর ডালবাটা আধা কাপ, পেঁয়াজকুচি ১ কাপের ৩ ভাগের ১ ভাগ, হলুদগুঁড়া ১ চা-চামচের ৩ ভাগের ১ ভাগ, জিরার গুঁড়া আধা চা-চামচ, আদাবাটা ১ চা-চামচের ৩ ভাগের ১ ভাগ, রসুনবাটা ১ চা-চামচের ৩ ভাগের ১ ভাগ, কাঁচা মরিচকুচি ১ চা-চামচ, ধনেপাতাকুচি ২ চা-চামচ, লবণ স্বাদমতো, তেল ১ কাপ।

প্রণালি

তেল বাদে বাকি সব উপকরণ একসঙ্গে ভালোভাবে মেখে নিন। তারপর কড়াইতে তেল গরম করে নিন। আগুনের আঁচ মাঝারি রাখুন। মিশ্রণ থেকে অল্প করে নিয়ে পাকোড়ার আকারে গড়ে নিন। গরম তেলে ছেড়ে উল্টেপাল্টে লালচে করে ভেজে নিন। পছন্দমতো সস বা চাটনি দিয়ে গরম-গরম পরিবেশন করুন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS