News Headline :
নরসিংদীতে ফেয়ার ইলেকট্রনিকসের কারখানা ঘুরে দেখলেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় কী এমন শিখেছিলেন নোলান! এখন তাঁর সিনেমার আয় ৬ বিলিয়ন ডলারের বেশি কারিগরি শিক্ষা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ১৯৭ জুলাইয়েই ভেরিফিকেশন রিপোর্ট, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগে কিছুটা অগ্রগতি ঢকঢক করে নয়, ধীরে পানি পান করুন ৯ বছর পূর্তিতে ‘উডহাউস গ্রিল’দিচ্ছে ২২ শতাংশ ছাড় প্রেম ভাঙতেই অভিনেতাকে ‘জুতাপেটা’ করলেন অভিনেত্রী! বিয়ে করলেন বিশ্বখ্যাত ইউটিউবার মিস্টার বিস্ট ১৮ বছর পর একক অ্যালবাম নিয়ে ফিরছেন আতিফ আসলাম রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে!
লিটন না থাকায় খারাপ লাগছে সিমন্সের

লিটন না থাকায় খারাপ লাগছে সিমন্সের

লিটন দাসকে নিয়ে ক্রিকেটভক্তদের প্রত্যাশা অনেক। কিন্তু তেমন ফল বয়ে আনতে পারছেন না তিনি।লম্বা সময় ধরে ব্যর্থতার কারণে জায়গা হারালেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে। যদিও পরে বিপিএলে ব্যাট হাতে পারফরম্যান্স দেখান তিনি।  

তবে জায়গা হারানো কেবল আক্ষেপই বাড়িয়েছে। লিটনের দলে না থাকা নিয়ে আক্ষেপে পুড়ছেন বাংলাদেশ দলের কোচ ফিল সিমন্সও। তার ওপর বিশ্বাস রয়েছে এই কোচের। এই টুর্নামেন্টে তাকে মিস করার কথাও জানিয়েছেন সিমন্স।

আজ অনুশীলন শেষে গণমাধ্যমের মুখোমুখি হন টাইগার কোচ। সেসময় লিটন প্রসঙ্গে তিনি বলেন, ‘লিটনের সঙ্গে আমার কথা হয়েছে। দল ঘোষণার পর নিজেকে দলে না দেখতে পেয়ে ওর অবশ্যই খারাপ লেগেছে। তবে, আমি জানি সে নিজের প্রস্তুতি নিচ্ছে এবং নিজের ব্যাটিং নিয়ে কাজ করছে। বিপিএলে দেখেছি ওর ফর্ম কিছুটা ফিরে এসেছে। ’

লিটনকে মিস করবেন কিনা প্রশ্নের জবাবে সিমন্স বলেন, ‘তার মতো প্লেয়ার আমরা অবশ্যই মিস করব। কিন্তু একইসাথে, সে নিজেও স্বীকার করে নিয়েছে যে, সে ব্যাট হাতে রান পাচ্ছে না দেখেই তাকে স্কোয়াডে রাখা হয়নি। ’

ব্যাট হাতে ২০২৩ সাল মাতানে লিটন ২৪ সালে এসে খেলেছেন ৫ ওয়ানডে। যেখানে স্রেফ ৬ রান করতে পেরেছেন তিনি। টি-টোয়েন্টিতেও ফল খুবই খারাপ। ২১ ম্যাচে ২০ ইনিংসে মাত্র ১৬.৩ গড়ে রান করেছেন ৩০৯ রান।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS