News Headline :
নরসিংদীতে ফেয়ার ইলেকট্রনিকসের কারখানা ঘুরে দেখলেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় কী এমন শিখেছিলেন নোলান! এখন তাঁর সিনেমার আয় ৬ বিলিয়ন ডলারের বেশি কারিগরি শিক্ষা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ১৯৭ জুলাইয়েই ভেরিফিকেশন রিপোর্ট, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগে কিছুটা অগ্রগতি ঢকঢক করে নয়, ধীরে পানি পান করুন ৯ বছর পূর্তিতে ‘উডহাউস গ্রিল’দিচ্ছে ২২ শতাংশ ছাড় প্রেম ভাঙতেই অভিনেতাকে ‘জুতাপেটা’ করলেন অভিনেত্রী! বিয়ে করলেন বিশ্বখ্যাত ইউটিউবার মিস্টার বিস্ট ১৮ বছর পর একক অ্যালবাম নিয়ে ফিরছেন আতিফ আসলাম রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে!
আবারও প্রশ্নবিদ্ধ আরাফাত সানির বোলিং অ্যাকশন

আবারও প্রশ্নবিদ্ধ আরাফাত সানির বোলিং অ্যাকশন

নয় বছর আগে প্রশ্নবিদ্ধ হয়েছিল আরাফাত সানির বোলিং অ্যাকশন। সেই ঘটনার পুনরাবৃত্তি হলো আবার।নিয়ম অনুযায়ী ৭ দিনের মধ্যে পরীক্ষা দিতে হবে তাকে।  

গত ১ ফেব্রুয়ারি লিগ পর্বের শেষ ম্যাচে ফরচুন বরিশালের বিপক্ষে ২৪ রানে জয় পায় চিটাগাং কিংস। ওই ম্যাচ জিতে কোয়ালিফায়ার খেলা নিশ্চিত হয় তাদের। ম্যাচে ৪ ওভারে ৪১ রান দিয়ে ১ উইকেট পেয়েছিলেন সানি। এরপরই বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেন আম্পায়াররা।

বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন টুর্নামেন্টের টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান রকিবুল হাসান। তবে আপাতত সানির বোলিং করতে কোনো বাধা নেই।

এর আগে ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে সানির বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন উঠেছিল। তার সঙ্গে সন্দেহের তালিকায় ছিলেন তাসকিন আহমেদও। পরে দুজনেই বোলিং অ্যাকশন শুধরে বোলিং করার অনুমতি পান।  

এবারের বিপিএলে ৯ ম্যাচে ১০ উইকেট নেওয়া সানি ছাড়া আরও একজন বোলারের বোলিং নিয়ে প্রশ্ন উঠেছে। তিনি হলেন তরুণ স্পিনার আলিস আল ইসলাম। তিনিও চিটাগাংয়ের খেলোয়াড়। এরইমধ্যে পরীক্ষা দিয়েছেন আলিস। তবে ফলাফল এখনো জানা যায়নি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS