News Headline :
নরসিংদীতে ফেয়ার ইলেকট্রনিকসের কারখানা ঘুরে দেখলেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় কী এমন শিখেছিলেন নোলান! এখন তাঁর সিনেমার আয় ৬ বিলিয়ন ডলারের বেশি কারিগরি শিক্ষা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ১৯৭ জুলাইয়েই ভেরিফিকেশন রিপোর্ট, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগে কিছুটা অগ্রগতি ঢকঢক করে নয়, ধীরে পানি পান করুন ৯ বছর পূর্তিতে ‘উডহাউস গ্রিল’দিচ্ছে ২২ শতাংশ ছাড় প্রেম ভাঙতেই অভিনেতাকে ‘জুতাপেটা’ করলেন অভিনেত্রী! বিয়ে করলেন বিশ্বখ্যাত ইউটিউবার মিস্টার বিস্ট ১৮ বছর পর একক অ্যালবাম নিয়ে ফিরছেন আতিফ আসলাম রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে!
টেস্টের ১০ হাজারি ক্লাবে স্মিথ

টেস্টের ১০ হাজারি ক্লাবে স্মিথ

সাধারণ এক শটে বল ঠেলে দিয়ে প্রান্ত বদল করলেন স্টিভ স্মিথ। সঙ্গে সঙ্গে তুমুল হাততালিতে কেঁপে উঠল গলের গ্যালারি।মাঠে দাঁড়িয়ে থাকা শ্রীলঙ্কার ফিল্ডাররাও যোগ দিলেন তাতে। কারণ ওই সিঙ্গেলের মাধ্যমে টেস্ট ক্রিকেটের ১০ হাজারি ক্লাবে যোগ দিয়েছেন অস্ট্রেলিয়ার অন্যতম সেরা ব্যাটার।

গলে আজ সিরিজের প্রথম টেস্টে স্বাগতিক লঙ্কানদের মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। প্রথম দিনেই ফিফটির দেখা পেয়েছেন স্মিথ। ৫০ ছোঁয়ার পথে ১০ হাজার রানের মাইলফলকে পৌঁছেছেন তিনি। ৩৫ বছর বয়সী এই অভিজ্ঞ ব্যাটার চতুর্থ অস্ট্রেলিয়ান হিসেবে এই মাইলফলক স্পর্শ করেছেন। আর সবমিলিয়ে তার অবস্থান ১৫তম স্থানে।  

অস্ট্রেলিয়ানদের মধ্যে স্মিথের আগে টেস্টে ১০ হাজার রানের ক্লাবের সদস্য হয়েছেন অ্যালান বোর্ডার, স্টিভ ওয়াহ ও রিকি পন্টিং। মাইলফলকটি স্পর্শ করতে ১১ টেস্ট ও ২০৫ ইনিংস লেগেছে স্মিথের। দ্রুততম সময়ে ১০ হাজার রান করার তালিকায় তৃতীয় স্থানে আছেন তিনি। সবচেয়ে কম সময় লেগেছিল ব্রায়ান লারা, শচীন টেন্ডুলকার ও কুমার সাঙ্গাকারার। তিনজই মাত্র ১৯৫ ইনিংস খেলে ওই উচ্চতায় পৌঁছেছিলেন।

২০১০ সালে লর্ডসে পাকিস্তানের বিপক্ষে টেস্ট অভিষেক হয়েছিল স্মিথের। কিন্তু নিজের অভিষেক টেস্টের দুই ইনিংসে মাত্র ১৩ রান (১ ও ১২) করতে পেরেছিলেন তিনি। কিন্তু এরপর ধীরে ধীরে নিজেকে অস্ট্রেলিয়ার অন্যতম ধারাবাহিক ব্যাটারে পরিণত করেন তিনি। দলের মিডল অর্ডারের শক্তি হিসেবে দাঁড়ান তিনি। এখন পর্যন্ত টেস্টে ৩৪টি সেঞ্চুরি করেছেন তিনি। অস্ট্রেলিয়ানদের মধ্যে সবচেয়ে বেশি টেস্ট সেঞ্চুরির তালিকায় দ্বিতীয় স্থানে আছেন এই ডানহাতি ব্যাটার। ৪১ সেঞ্চুরি নিয়ে তালিকার শীর্ষে আছেন পন্টিং।

শ্রীলঙ্কা সফরে প্যাট কামিন্সের অনুপস্থিতিতে স্মিথ অস্ট্রেলিয়ার অধিনায়কত্বও করছেন। কামিন্স ইনজুরির সঙ্গে লড়ছেন। যে কারণে দুই মাচের সিরিজটিতে নেতৃত্বভার তুলে দেওয়া হয় স্মিথের কাঁধে। দায়িত্ব পেয়ে তা কাজেও লাগাচ্ছেন ভালোভাবেই। ওপেনার ট্রাভিস হেড ৪০ বলে ৫৭ রান করে বিদায় নেওয়ার পর মার্নাস লাবুশেন (২০) দ্রুত ফিরলে ক্রিজে নামেন স্মিথ।  

সেখান থেকে ওপেনার উসমান খাজাকে নিয়ে লড়াই শুরু করেন স্মিথ। এরইমধ্যে ফিফটি তুলে নিয়েছেন তিনি। অন্যদিকে সেঞ্চুরির দেখা পেয়েছেন খাজা। দুজনের ব্যাটে ভর করে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৫৬.২ ওভারে ২ উইকেটে ২৫১ রান তুলেছে অস্ট্রেলিয়া। স্মিথ ৬৩ রানে এবং খাজা ১১০ রানে ব্যাট করছেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS