News Headline :
বাবা-মেয়ের সিনেমা ‘কিং’, কাজের অগ্রগতি কতদূর? ছাগল–কাণ্ডে আলোচিত মতিউরের বিরুদ্ধে অভিযোগ গঠন পিছিয়েছে অস্ত্রোপচার শেষে আইসিইউতে অমিতাভ! এখন কেমন আছেন অভিনেতা? কেন সারা বছর সানগ্লাস ব্যবহার জরুরি কাবলি ছোলার উপকারিতা ফাইনালের হাফটাইম শোয়ে কত টাকা পেলেন শাকিরা, বিবার, ম্যাডোনারা – বিশ্বকাপ ফুটবল বাগদানের পর পাকিস্তানে, হবু বরের দেশে নিয়ে রহস্য বাড়ালেন নীহা! শৈশবের স্বপ্ন থেকে বিশ্বরেকর্ড, এবার ঘরের মাঠে স্বর্ণ চান জশ কের ‘যতদিন ইচ্ছে খেলবে মেসি’—আর্জেন্টাইন অধিনায়কের অবসর জল্পনা ওড়ালেন স্কালোনি ফিফার প্রতি অসন্তোষে বিশ্বকাপ ফাইনালই বয়কট করলেন উয়েফা সভাপতি
বিআইডব্লিউটিএতে চাকরির সুযোগ, পদ ৭৩

বিআইডব্লিউটিএতে চাকরির সুযোগ, পদ ৭৩

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) জনবল নিয়োগে পুনর্বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এ প্রতিষ্ঠানে ১৯তম গ্রেডে ৭৩ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে।

পদের নাম: লস্কর
পদসংখ্যা: ৭৩
যোগ্যতা: ডিইপিটিসি থেকে এক বছর মেয়াদি কোর্স পাস অথবা এসএসসি পাস এবং সুস্বাস্থ্যের অধিকারী।
বয়সসীমা: ১ জানুয়ারি ২০২৫ তারিখে ১৮-৩২ বছর।
বেতন স্কেল: ৮,৫০০-২০,৫৭০ টাকা (গ্রেড-১৯)

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইটের মাধ্যমে ফরম পূরণ করে আবেদন করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংক থেকে জানা যাবে। ২০২২ সালের ৩ এপ্রিল তারিখে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির (বিজ্ঞপ্তি নম্বর ০২/২০২২) অধীনে লস্কর পদে আবেদন করা পরীক্ষার্থীদের আবার আবেদন করার প্রয়োজন নেই।

আবেদন ফি

অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে আবেদন ফি বাবদ ৫০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ৬ টাকাসহ মোট ৫৬ টাকা টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।

আবেদনের সময়সীমা: ২০ জানুয়ারি থেকে ১৯ ফেব্রুয়ারি ২০২৫, বিকেল ৫টা পর্যন্ত।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS