News Headline :
পাকিস্তানে সেনা ক্যাম্পে সন্ত্রাসী হামলা, নিহত ১৩ আবাহনীর স্বপ্ন ভেঙে ষষ্ঠ লিগ শিরোপা বসুন্ধরা কিংসের বাংলাদেশের বিলিয়ন ডলারের রপ্তানিখাত হবে চামড়া শিল্প: বাণিজ্যমন্ত্রী জোট নয়, স্থানীয় নির্বাচনে আলাদা লড়াইয়ে নামবে বিএনপি-জামায়াত-এনসিপি উইকেট নিয়ে পাকিস্তানের দুশ্চিন্তা, সিলেটে আগ্রাসী বাংলাদেশ ট্রাম্পের পর এবার চীন সফরে যাচ্ছেন পুতিন রাতের মধ্যে রাজধানীতে বজ্রবৃষ্টির আভাস সড়কে মিলছে এআই ক্যামেরার সুফল: ফিরছে শৃঙ্খলা তারেক রহমানের ছায়ায় বাংলাদেশ নিরাপদ: তথ্য প্রতিমন্ত্রী স্ত্রী-তিন মেয়েসহ ৫ খুন: পদ্মা নদীতে ঝাঁপ দিয়ে ‘আত্মহত্যা’ ঘাতক ফোরকানের
আমলকির রসালো মোরব্বা

আমলকির রসালো মোরব্বা

এখন তো শীত আসি আসি করছে।  বাজারে প্রচুর আমলকি পাওয়া যাচ্ছে।তাহলে আজ আমলকির মোরব্বা বানানোর রেসিপি শিখে নেওয়া যাক।  আট থেকে আশি সবার জিভেই ভালো লাগবে আমলকির রসালো মোরব্বা। ঘরে তৈরি মোরব্বা খেতে যেমন সুস্বাদু তেমনি স্বাস্থ্যকরও।

 তাছাড়া রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেই হোক বা কোলেস্টেরল কমানো, গুণের শেষ নেই আমলকির। তবুও অমলত্বের জন্য ভিটামিন সি-তে ভরপুর আমলকি যারা খেতে পছন্দ করেন না, তাদের জন্য রইলো আমলকির মোরব্বার এই সহজ রেসিপি—

প্রথমেই কাঁটা চামচ দিয়ে ছিদ্র করুন আমলকির গায়ে। এরপর পানি এক চা চামচ লেবুর রস মিশিয়ে তাতে সারা রাত ভিজিয়ে রাখুন সেই আমলকি। সকালে লেবুর পানি থেকে তুলে ভালো করে একাধিক বার ধুয়ে নিন আমলকি। খেয়াল রাখুন, যেন লেবুর কোনো অবশিষ্ট অংশ লেগে না থাকে আমলকিতে। এরপর ফুটন্ত পানিতে আমলকিগুলো দিয়ে দিন।

আমলকি নরম ও স্বচ্ছ হয়ে এলে তুলে ভালো করে পানি বার করে নিন। একটি পাত্রে ছয় কাপ পানিতে চিনি ও লেবুর রস মিশিয়ে গাঢ় করুন। এরপর এই দ্রবণে আমলকিগুলো যোগ করে ভালো করে ফোটান। একবার ফুটলে বেশ কিছুক্ষণ হালকা আঁচে গরম করতে থাকুন।

ঠান্ডা হয়ে গেলে কাচের বয়ামে ভরে সুগন্ধের জন্য এলাচ বা অন্য কোনো সুগন্ধি মিশিয়ে নিলেই তৈরি রসালো আমলকির মোরব্বা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS