News Headline :
তেহরানের খোমেনি বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালু হচ্ছে! ক্যান্সারের চিকিৎসা নিয়েছেন নেতানিয়াহু ইসলামাবাদে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সপ্তাহের ব্যবধানে আরও চড়া বাজার প্রিমিয়াম এসইউভি মিতসুবিশি ডেস্টিনেটর উন্মোচন করল র‍্যাংগস লিমিটেড এনসিপিতে যোগ দিলেন ইসহাক-রনি-কাফি-ফ্লোরা ডাকসু নেতা-সাংবাদিকদের মারধরের প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল মে দিবসে শ্রমিক দলের সমাবেশ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী জাতিসংঘ ফোরামে ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো-টেকসই এলডিসি উত্তরণের আহ্বান বাংলাদেশের রমনায় চোরাই সিএনজিসহ প্রতারক চক্রের সদস্য গ্রেপ্তার
চুয়াডাঙ্গায় সোনার বার ও হেরোইন জব্দ, আটক ১

চুয়াডাঙ্গায় সোনার বার ও হেরোইন জব্দ, আটক ১

চুয়াডাঙ্গায় অভিযান চালিয়ে সোমবার (১৭ এপ্রিল) সকালে পাঁচটি সোনার বার ও ৩৫০ গ্রাম ভারতীয় হেরোইন জব্দ করা হয়েছে। এসময় এক যুবককে আটক করা হয়। সকাল ১০টার দিকে দর্শনার রেলস্টেশনের পাশ থেকে তাকে আটক করে বিজিবি টহলদল।

আটক সেলিম উদ্দিন (৩৪) কুমিল্লা হোমনা থানার নিলুখা গ্রামের রওসান আলির ছেলে। 

মহেশপুর ব্যাটালিয়ন ৫৮-বিজিবির সহকারি পরিচলক সাইফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে উক্ত আসামিকে আটক ও তার দেহ তল্লাসি করে পাঁচটি সোনার বার জব্দ করা হয়। যার বাজার মুল্য ৪৮ লাখ ৫০ হাজার টাকা ধরা হয়েছে।

৫৮ -বিজি্বি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ পারভেজ রানা জানান, আসামিকে দর্শনা থানায় সোপর্দসহ মামলা করা হয়েছে।

চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন ৬-বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান জানান, দর্শনা হল্টস্টেশনে দাঁড়ানো একটি ট্রেনের কামরা থেকে ৩৫০ গ্রাম ভারতীয় হেরোইন জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় সাত লাখ টাকা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS