News Headline :
পাকিস্তানে সেনা ক্যাম্পে সন্ত্রাসী হামলা, নিহত ১৩ আবাহনীর স্বপ্ন ভেঙে ষষ্ঠ লিগ শিরোপা বসুন্ধরা কিংসের বাংলাদেশের বিলিয়ন ডলারের রপ্তানিখাত হবে চামড়া শিল্প: বাণিজ্যমন্ত্রী জোট নয়, স্থানীয় নির্বাচনে আলাদা লড়াইয়ে নামবে বিএনপি-জামায়াত-এনসিপি উইকেট নিয়ে পাকিস্তানের দুশ্চিন্তা, সিলেটে আগ্রাসী বাংলাদেশ ট্রাম্পের পর এবার চীন সফরে যাচ্ছেন পুতিন রাতের মধ্যে রাজধানীতে বজ্রবৃষ্টির আভাস সড়কে মিলছে এআই ক্যামেরার সুফল: ফিরছে শৃঙ্খলা তারেক রহমানের ছায়ায় বাংলাদেশ নিরাপদ: তথ্য প্রতিমন্ত্রী স্ত্রী-তিন মেয়েসহ ৫ খুন: পদ্মা নদীতে ঝাঁপ দিয়ে ‘আত্মহত্যা’ ঘাতক ফোরকানের
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের পদ থেকে সরানো হলো রোবেদ আমিনকে

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের পদ থেকে সরানো হলো রোবেদ আমিনকে

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক পদ থেকে অধ্যাপক ডা. মো. রোবেদ আমিনকে সরিয়ে দেওয়া হয়েছে। ভারপ্রাপ্ত মহাপরিচালকের দায়িত্ব দেওয়া হয়েছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেনকে।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. আবু রায়হান দোলনের সই করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।  

এতে বলা হয়, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেনকে তার নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের দায়িত্ব দেওয়া হলো। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

১৮ আগস্ট আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলমের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে মহাপরিচালকের পদ থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়। একই দিনে রোবেদ আমিনকে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (চলতি দায়িত্ব) পদে বসানো হয়।

এরপর থেকে বিএনপি–সমর্থিত চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এ সিদ্ধান্তের বিরোধিতা করে। ড্যাব সমর্থক চিকিৎসক ও কর্মচারীরা মহাপরিচালকের পদ থেকে রোবেদ আমিনকে অপসারণের দাবিতে প্রায় প্রতিদিনই অধিদপ্তরের সামনে সমাবেশ করছিলেন।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ভারপ্রাপ্ত) পদে নিয়োগের আগে অধ্যাপক ডা. মো. রোবেদ আমিন অধিদপ্তরের এনসিডিসি প্রকল্পের লাইন ডিরেক্টরের দায়িত্বে ছিলেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS