News Headline :
নরসিংদীতে ফেয়ার ইলেকট্রনিকসের কারখানা ঘুরে দেখলেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় কী এমন শিখেছিলেন নোলান! এখন তাঁর সিনেমার আয় ৬ বিলিয়ন ডলারের বেশি কারিগরি শিক্ষা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ১৯৭ জুলাইয়েই ভেরিফিকেশন রিপোর্ট, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগে কিছুটা অগ্রগতি ঢকঢক করে নয়, ধীরে পানি পান করুন ৯ বছর পূর্তিতে ‘উডহাউস গ্রিল’দিচ্ছে ২২ শতাংশ ছাড় প্রেম ভাঙতেই অভিনেতাকে ‘জুতাপেটা’ করলেন অভিনেত্রী! বিয়ে করলেন বিশ্বখ্যাত ইউটিউবার মিস্টার বিস্ট ১৮ বছর পর একক অ্যালবাম নিয়ে ফিরছেন আতিফ আসলাম রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে!
১৭ দিনে রেমিট্যান্স এলো ১১৩ কোটি ৪২ লাখ ডলার

১৭ দিনে রেমিট্যান্স এলো ১১৩ কোটি ৪২ লাখ ডলার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে প্রবাসী আয় কমে গিয়েছিল ব্যাপকভাবে। গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার সরকার উৎখাত হওয়ার পর এ আয়ের ধারা বাড়তে থাকে।চলতি মাসের ১৭ দিনে ১১৩ কোটি ৪২ লাখ মার্কিন ডলার প্রবাসী আয় এসেছে।

সোমবার (১৯ আগস্ট) বাংলাদেশ ব্যাংক প্রবাসী আয়ের এ তথ্য প্রকাশ করে। এতে দেখা যায়, আগস্টের ১৭ দিনে দেশে প্রবাসী আয় আসে ১১৩ কোটি ৪২ লাখ ২০ হাজার মার্কিন ডলার। মাসের প্রথম তিনদিনে দৈনিক ৩ কোটি ১৮ লাখ ৮৩ হাজার ৩৩৩ মার্কিন ডলার এসেছে।

৪ থেকে ১০ আগস্ট দৈনিক এসেছে ৫ কোটি ৫৩ লাখ ২ হাজার ৮৫৭ ডলার; তৃতীয় সপ্তাহে ১১ থেকে ১৭ আগস্ট পর্যন্ত এসেছে ৯ কোটি ৩০ লাখ ৬৪ হাজার ২৮৬ ডলার।

এ কয়দিনে ১৭ দিনে প্রবাসীদের পাঠানো আয় জুলাই মাসের চেয়ে বেশি। এমনকি ২০২৩ সালের আগস্ট মাস থেকেও বেশি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS