News Headline :
নরসিংদীতে ফেয়ার ইলেকট্রনিকসের কারখানা ঘুরে দেখলেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় কী এমন শিখেছিলেন নোলান! এখন তাঁর সিনেমার আয় ৬ বিলিয়ন ডলারের বেশি কারিগরি শিক্ষা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ১৯৭ জুলাইয়েই ভেরিফিকেশন রিপোর্ট, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগে কিছুটা অগ্রগতি ঢকঢক করে নয়, ধীরে পানি পান করুন ৯ বছর পূর্তিতে ‘উডহাউস গ্রিল’দিচ্ছে ২২ শতাংশ ছাড় প্রেম ভাঙতেই অভিনেতাকে ‘জুতাপেটা’ করলেন অভিনেত্রী! বিয়ে করলেন বিশ্বখ্যাত ইউটিউবার মিস্টার বিস্ট ১৮ বছর পর একক অ্যালবাম নিয়ে ফিরছেন আতিফ আসলাম রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে!
দুর্নীতির দায়ে পাঁচ বছর নিষিদ্ধ আফগান ক্রিকেটার

দুর্নীতির দায়ে পাঁচ বছর নিষিদ্ধ আফগান ক্রিকেটার

ম্যাচ ফিক্সিংসহ আরও কয়েকটি দুর্নীতির অভিযোগ প্রমাণিত হওয়ায় পাঁচ বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন আফগানিস্তানের ক্রিকেটার ইহসানুল্লাহ জানাত।  

আজ আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) এক বিবৃতিতে এই নিষেধাজ্ঞার বিষয়টি জানিয়েছে।

এ বছরের কাবুল প্রিমিয়ার লিগে খেলার সময় এসিবি ও আইসিসির দুর্নীতি-বিরোধী কোড ভাঙার অভিযোগ উঠেছিল জানাতের বিরুদ্ধে। সেই অভিযোগ প্রমাণিত হওয়ায় আজ তাকে নিষিদ্ধ করা হলো।

জানাতের বিরুদ্ধে আইসিসির দুর্নীতি-বিরোধী কোডের ২.১.১ ধারা ভঙ্গের অভিযোগ উঠেছিল। তদন্তে যার সত্যতা পাওয়া যায়। ২০২২ সাল থেকে আফগানিস্তান জাতীয় দলের বাইরে থাকা জানাত পরে দুর্নীতিতে জড়িত থাকার ব্যাপারটি স্বীকার করেছেন।  

আরেক আফগান ক্রিকেটার নওরোজ মঙ্গলের ভাই ইহসানুল্লাহ জাতীয় দলের জার্সিতে ৩টি টেস্ট, ১৬টি ওয়ানডে ও ১টি টি-টোয়েন্টি খেলেছেন। সর্বশেষ তাকে খেলতে দেখা গেছে কাবুল প্রিমিয়ার লিগে শামশাদ ঈগলসের হয়ে। যেখানে চার ইনিংসে মাত্র ৭২ রান করেছেন তিনি। তার দল ছয় দলের মধ্যে শেষ অবস্থানে থেকে আসর শেষ করে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS