News Headline :
নরসিংদীতে ফেয়ার ইলেকট্রনিকসের কারখানা ঘুরে দেখলেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় কী এমন শিখেছিলেন নোলান! এখন তাঁর সিনেমার আয় ৬ বিলিয়ন ডলারের বেশি কারিগরি শিক্ষা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ১৯৭ জুলাইয়েই ভেরিফিকেশন রিপোর্ট, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগে কিছুটা অগ্রগতি ঢকঢক করে নয়, ধীরে পানি পান করুন ৯ বছর পূর্তিতে ‘উডহাউস গ্রিল’দিচ্ছে ২২ শতাংশ ছাড় প্রেম ভাঙতেই অভিনেতাকে ‘জুতাপেটা’ করলেন অভিনেত্রী! বিয়ে করলেন বিশ্বখ্যাত ইউটিউবার মিস্টার বিস্ট ১৮ বছর পর একক অ্যালবাম নিয়ে ফিরছেন আতিফ আসলাম রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে!
দুদিন পর বাংলাবান্ধা বন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু

দুদিন পর বাংলাবান্ধা বন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কারণে ডাকা সরকারি ছুটিসহ দেশের উদ্ভূত পরিস্থিতিতে সীমান্ত এলাকা সুরক্ষিত রাখতে টানা দুদিন বন্ধ ছিল বাংলাবান্ধা স্থলবন্দর।  

দুদিন বন্ধ থাকার বুধবার (৭ আগস্ট) সকালে পঞ্চগড়ের বাংলাবান্ধা ও ভারতের ফুলবাড়ী স্থলবন্দর দিয়ে আমদানি- রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে।

এতে গুরুত্বপূর্ণ এ বন্দরটিতে ফিরেছে কর্মচাঞ্চল্য। তবে বন্ধের এ সময়টিতে ইমিগ্রেশনে যাত্রী পারাপার স্বাভাবিক ছিল।  

বুধবার সকাল থেকে দুপুর ১টা পর্যন্ত বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে পণ্য বোঝাই ৯৪টি ট্রাক ভারত ও ভুটানে গেলেও বাংলাদেশে এসেছে ২৭টি ট্রাক।

বাংলাবান্ধা স্থলবন্দর ল্যান্ডপোর্ট লিমিটেডের ম্যানেজার আবুল কালাম আজাদ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।  

তিনি বলেন, দেশের পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় বন্দরটি দিয়ে আবার আমদানি-রপ্তানি শুরু হয়েছে।

এর আগে গত সোমবার থেকে মঙ্গলবার (৫-৬ আগস্ট) সরকারি ছুটিসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নিয়ে চলা উদ্ভূত পরিস্থিতির কারণে বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ হয়ে যায়।  

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS