News Headline :
নরসিংদীতে ফেয়ার ইলেকট্রনিকসের কারখানা ঘুরে দেখলেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় কী এমন শিখেছিলেন নোলান! এখন তাঁর সিনেমার আয় ৬ বিলিয়ন ডলারের বেশি কারিগরি শিক্ষা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ১৯৭ জুলাইয়েই ভেরিফিকেশন রিপোর্ট, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগে কিছুটা অগ্রগতি ঢকঢক করে নয়, ধীরে পানি পান করুন ৯ বছর পূর্তিতে ‘উডহাউস গ্রিল’দিচ্ছে ২২ শতাংশ ছাড় প্রেম ভাঙতেই অভিনেতাকে ‘জুতাপেটা’ করলেন অভিনেত্রী! বিয়ে করলেন বিশ্বখ্যাত ইউটিউবার মিস্টার বিস্ট ১৮ বছর পর একক অ্যালবাম নিয়ে ফিরছেন আতিফ আসলাম রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে!
পোশাক কারখানা খুলছে বুধবার

পোশাক কারখানা খুলছে বুধবার

আগামী বুধবার (৭ আগস্ট) খুলছে দেশের সব তৈরি পোশাক কারখানা।

মঙ্গলবার (৬ আগস্ট) সন্ধ্যায় তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) বোর্ড বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বিজিএমইএর পরিচালক মহিউদ্দিন রুবেল।

তিনি বলেন, আজ বিকেল পাঁচটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এক জরুরি বোর্ড মিটিংয়ে আগামী বুধবার ফ্যাক্টরি খোলা রাখার ব্যপারে সিদ্ধান্ত নেওয়া করা হয়েছে।

এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচির প্রেক্ষাপটে ডাকা কারফিউয়ের কারণে সোমবার (৫ আগস্ট) থেকে তৈরি পোশাক কারখানা বন্ধ ঘোষণা করা হয়। সে সময় জানা হয়নি কবে নাগাদ কারখানা খোলা হবে।  

এর আগের দিন রোববার (৪ আগস্ট) ছাত্রদের অসহযোগ কর্মসূচির মধ্যেই তৈরি পোশাক কারখানা খোলা রাখে কারখানা মালিকরা। এ সময় আশুলিয়ায় বেশ কিছু কারখানায় অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটে। এরপর ওইদিনই তৈরি পোশাক কারখানা বন্ধ ঘোষণা করে। এরপর আইএসপির সব সরকারি প্রতিষ্ঠান, কারখানা ও শিক্ষা প্রতিষ্ঠান খোলার জন্য নির্দেশনা জারি করে। আজ বিজিএমইএ বোর্ড সিদ্ধান্ত নেয় বুধবার থেকে সব তৈরি পোশাক কারখানা খোলার।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS