News Headline :
পাকিস্তানে সেনা ক্যাম্পে সন্ত্রাসী হামলা, নিহত ১৩ আবাহনীর স্বপ্ন ভেঙে ষষ্ঠ লিগ শিরোপা বসুন্ধরা কিংসের বাংলাদেশের বিলিয়ন ডলারের রপ্তানিখাত হবে চামড়া শিল্প: বাণিজ্যমন্ত্রী জোট নয়, স্থানীয় নির্বাচনে আলাদা লড়াইয়ে নামবে বিএনপি-জামায়াত-এনসিপি উইকেট নিয়ে পাকিস্তানের দুশ্চিন্তা, সিলেটে আগ্রাসী বাংলাদেশ ট্রাম্পের পর এবার চীন সফরে যাচ্ছেন পুতিন রাতের মধ্যে রাজধানীতে বজ্রবৃষ্টির আভাস সড়কে মিলছে এআই ক্যামেরার সুফল: ফিরছে শৃঙ্খলা তারেক রহমানের ছায়ায় বাংলাদেশ নিরাপদ: তথ্য প্রতিমন্ত্রী স্ত্রী-তিন মেয়েসহ ৫ খুন: পদ্মা নদীতে ঝাঁপ দিয়ে ‘আত্মহত্যা’ ঘাতক ফোরকানের
দেখে নিন বেকড শজনে ক্যাসেরোলের রেসিপি

দেখে নিন বেকড শজনে ক্যাসেরোলের রেসিপি

বাজারে এখন পাওয়া যাচ্ছে নানা রকম শাক। তেমনি কলমি শাক দিয়ে তৈরি করতে পারেন ওয়েজেস। রেসিপি দিয়েছেন জেবুন্নেসা বেগম।

বেকড শজনে ক্যাসেরোল

উপকরণ: শজনে পাতা ২ কাপ, পাস্তা ২ কাপ, মাখন ২ টেবিল চামচ, পেঁয়াজ কুচি ৩ টেবিল চামচ, রসুন কুচি ১ টেবিল চামচ, ময়দা ২ টেবিল চামচ, তরল দুধ ৩ কাপ, চিজ পৌনে ১ কাপ, গোলমরিচ গুঁড়া ১ চা-চামচ, চিনি ১ চা-চামচ, লবণ স্বাদমতো, জায়ফল গুঁড়া সিকি চা-চামচ, কালো জলপাই ২ টেবিল চামচ।

প্রণালি: চার কাপ পানিতে লবণ ও সামান্য তেল দিয়ে পাস্তা সেদ্ধ করে পানি ঝরিয়ে রাখুন। আরেকটি পাত্রে মাখন গলিয়ে রসুন কুচি, পেঁয়াজ কুচি কয়েক মিনিট ভেজে ১ টেবিল চামচ ময়দা দিন। এবার ময়দা হালকা ভেজে অল্প অল্প করে তরল দুধ দিয়ে নাড়তে থাকুন। সামান্য চিজ কুচি দিন। এবার সেদ্ধ পাস্তা দিয়ে গোলমরিচ গুঁড়া, জায়ফল গুঁড়া দিন। শজনে পাতা দিয়ে নেড়ে চুলা থেকে নামিয়ে নিন। বেকিং পাত্রে ঢেলে ওপরে চিজ কুচি ও কালো জলপাইয়ের টুকরা দিয়ে ১৮০ ডিগ্রিতে ১৫ মিনিট বেক করুন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS