News Headline :
পাকিস্তানে সেনা ক্যাম্পে সন্ত্রাসী হামলা, নিহত ১৩ আবাহনীর স্বপ্ন ভেঙে ষষ্ঠ লিগ শিরোপা বসুন্ধরা কিংসের বাংলাদেশের বিলিয়ন ডলারের রপ্তানিখাত হবে চামড়া শিল্প: বাণিজ্যমন্ত্রী জোট নয়, স্থানীয় নির্বাচনে আলাদা লড়াইয়ে নামবে বিএনপি-জামায়াত-এনসিপি উইকেট নিয়ে পাকিস্তানের দুশ্চিন্তা, সিলেটে আগ্রাসী বাংলাদেশ ট্রাম্পের পর এবার চীন সফরে যাচ্ছেন পুতিন রাতের মধ্যে রাজধানীতে বজ্রবৃষ্টির আভাস সড়কে মিলছে এআই ক্যামেরার সুফল: ফিরছে শৃঙ্খলা তারেক রহমানের ছায়ায় বাংলাদেশ নিরাপদ: তথ্য প্রতিমন্ত্রী স্ত্রী-তিন মেয়েসহ ৫ খুন: পদ্মা নদীতে ঝাঁপ দিয়ে ‘আত্মহত্যা’ ঘাতক ফোরকানের
কাল দেশব্যাপী ছাত্রজনতার গণমিছিল

কাল দেশব্যাপী ছাত্রজনতার গণমিছিল

চলমান আন্দোলনে আগামীকাল শুক্রবার (২ আগস্ট) দেশব্যাপী প্রার্থনা ও ছাত্র-জনতার গণমিছিল কর্মসূচি ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।  

বৃহস্পতিবার (১ আগস্ট) গণমাধ্যমকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে আন্দোলনের সমন্বয়ক আব্দুল কাদের এই কর্মসূচি ঘোষণা করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গণহত্যা ও গণগ্রেপ্তারের প্রতিবাদে এবং শিক্ষার্থীদের ৯ দফা দারি আদায়ের লক্ষ্যে আগামীকাল মসজিদে জুমার নামাজ শেষে দোয়া, শহীদদের কবর জিয়ারত, মন্দির, গির্জাসহ সব উপাসনালয়ে প্রার্থনার আয়োজন ও জুমার নামাজ শেষে ছাত্রজনতার গণমিছিল অনুষ্ঠিত হবে।

ছাত্রদের এই কর্মসূচি বাস্তবায়ন করতে শ্রমিক, পেশাজীবী, সংস্কৃতিকর্মী, গণমাধ্যমকর্মী, মানবাধিকারকর্মী, বুদ্ধিজীবী, আলেম-ওলামাসহ বাংলাদেশের সব স্তরের নাগরিকদের প্রতি আহ্বান  জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।  

একইসঙ্গে মসজিদের ইমাম ও খতিব এবং মাদরাসার শিক্ষকদের ‘ছাত্র জনতার গণমিছিল’ বের করার আহ্বান জানিয়েছেন তারা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS