News Headline :
সংকটেও পোশাক শ্রমিকদের বেতন-ভাতা নিশ্চিত করা হয়েছে: বিজিএমইএ সভাপতি নতুন সরকারের প্রথম ঈদ, চাঞ্চল্য অর্থনীতিতে দেশবাসীকে আনিসুল-হাওলাদারের ঈদের শুভেচ্ছা বগুড়ায় ট্রেন দুর্ঘটনা: উদ্ধার ও চিকিৎসায় প্রধানমন্ত্রীর জরুরি নির্দেশ ১০ অঞ্চলের নদীবন্দরে দুই নম্বর সংকেত, বড় ঝড়ের শঙ্কা এক মাসেই দৃশ্যমান নির্বাচনী প্রতিশ্রুতি, বছরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন: মির্জা ফখরুল রাজধানীতে ঝুম বৃষ্টি সৌদি-কাতার-আমিরাতের তেল স্থাপনার আশপাশের বাসিন্দাদের সরে যেতে বলল ইরান রেললাইনে কাজের কারণে টানানো ছিল লাল পতাকা, খেয়াল না করায় দুর্ঘটনা গাজীপুরে কারখানায় আগুন, নিয়ন্ত্রণের ৬ ইউনিট
অন্তঃসত্ত্বা অবস্থায় অলিম্পিকে লড়লেন মিশরীয় ফেন্সার

অন্তঃসত্ত্বা অবস্থায় অলিম্পিকে লড়লেন মিশরীয় ফেন্সার

টানা তৃতীয় অলিম্পিকে খেলতে নেমেছেন মিশরীয় ফেন্সার নাদা হাফেজ। তবে আগের দুই আসরের চেয়ে এবারের আসরটি আলাদা তার কাছে।কেননা অনাগত সন্তানকে সঙ্গে নিয়েই লড়াই করেছেন তিনি। যদিও খুব বেশিদূর এগোতে পারেননি। প্রথম ম্যাচ জিতলেও শেষ ১৬ রাউন্ডে হেরে বাদ পড়েন ফেন্সিংয়ে মেয়েদের ব্যক্তিগত স্যাবার প্রতিযোগিতা থেকে।

এরপর ইনস্টাগ্রামে নাদা হাফেজ জানান, সাত মাসের অন্তঃসত্ত্বা অবস্থায় অলিম্পিকে লড়েছেন তিনি। প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রের এলিজাবেথ তার্তাকোভস্কির বিপক্ষে জয় তুলে নেন ১৫-১৩ ব্যবধানে। কিন্তু শেষ ষোলো রাউন্ডে আর পেরে ওঠেননি দক্ষিণ কোরিয়ার জেন হা ইয়াংয়ের বিপক্ষে। হেরে যান ১৫-৭ ব্যবধানে।  

লড়াই শেষে আবেগাপ্লুত হয়ে নাদা। এরপর ইনস্টাগ্রামে তিনি লিখেন, ‘মঞ্চে দুজন খেলোয়াড়কে দেখতে পান আপনারা, কিন্তু আসলে ছিল তিনজন। আমি, আমার প্রতিন্দ্বন্দ্বী ও এখনো পৃথিবীর মুখ না দেখা আমার ছোট্ট শিশুটি। শারীরিক ও মানসিকভাবে যত চ্যালেঞ্জই হোক, সেটা আমি ও আমার বাচ্চা সমানভাবে ভাগ করে নিয়েছি। ‘

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS