News Headline :
নরসিংদীতে ফেয়ার ইলেকট্রনিকসের কারখানা ঘুরে দেখলেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় কী এমন শিখেছিলেন নোলান! এখন তাঁর সিনেমার আয় ৬ বিলিয়ন ডলারের বেশি কারিগরি শিক্ষা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ১৯৭ জুলাইয়েই ভেরিফিকেশন রিপোর্ট, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগে কিছুটা অগ্রগতি ঢকঢক করে নয়, ধীরে পানি পান করুন ৯ বছর পূর্তিতে ‘উডহাউস গ্রিল’দিচ্ছে ২২ শতাংশ ছাড় প্রেম ভাঙতেই অভিনেতাকে ‘জুতাপেটা’ করলেন অভিনেত্রী! বিয়ে করলেন বিশ্বখ্যাত ইউটিউবার মিস্টার বিস্ট ১৮ বছর পর একক অ্যালবাম নিয়ে ফিরছেন আতিফ আসলাম রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে!
দেশের প্রথম স্মার্ট আড়ৎ খুলনায়

দেশের প্রথম স্মার্ট আড়ৎ খুলনায়

খুলনার চুকনগরের বেতাগ্রাম আঠারো মাইলে দেশের প্রথম মজুমদার স্মার্ট আড়তের কার্যক্রম শুরু হলো।  

শনিবার (২৭জুলাই) দুপুরে ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ স্মার্ট আড়তটির উদ্বোধন করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় ভূমিমন্ত্রী বলেন, বাংলাদেশে এই প্রথম স্মার্ট কাঁচা বাজার নির্মিত হলো, যা একটি যুগোপযোগী পদক্ষেপ। এই কাঁচা মালের আড়তের ফলে অনেক মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।  

তিনি বলেন, খুলনার চুকনগর হলো ব্যবসায়িক কেন্দ্রবিন্দু। এই উদ্যোগ এলাকার কৃষকদের জন্য সুফল বয়ে আনবে এবং সকল মানুষ উপকৃত হবে। যা দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখবে।  

মন্ত্রী বলেন, সবজি চাষ, মৎস্য ও গবাদি পশু উৎপাদনে এ অঞ্চল বাংলাদেশের লিডিং পয়েন্ট।  

ব্যবসায়ীদের জন্য ব্যবসা প্রসারে বিভিন্নভাবে সরকার কাজ করে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, সরকারের প্রকল্পগুলো বাস্তবায়িত হলে ২০৪১ সালের আগেই দেশ উন্নত রাষ্ট্রে রূপান্তরিত হবে।  

অনুষ্ঠানে ডুমুরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এজাজ আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন, উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক গোবিন্দ ঘোষ, মহিলা ভাইস চেয়ারম্যান শারমীনা পারভীন রুমা, ৬ নম্বর মাগুরাঘোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম হেলাল, ৬ নম্বর মাগুরাঘোনা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, কাঁচা ও পাকা মালের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।  

পরে ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চুকনগর গাজী ইয়াছিন মৎস্য আড়তের কার্যক্রম পরিদর্শন, চুকনগর বাজার চাউল হাঁটা জামে মসজিদ, কাঁঠালতলা স্বামী ভাস্করানন্দ সেবাশ্রম, ডুমুরিয়া উপজেলার কাঁঠালতলা আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন এবং স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করেন।  

অনুষ্ঠান শেষে মন্ত্রী ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত সরকারি আশ্রয়ণে বসবাসরত ১০৫ অসহায় পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করেন তিনি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS