News Headline :
তেহরানের খোমেনি বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালু হচ্ছে! ক্যান্সারের চিকিৎসা নিয়েছেন নেতানিয়াহু ইসলামাবাদে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সপ্তাহের ব্যবধানে আরও চড়া বাজার প্রিমিয়াম এসইউভি মিতসুবিশি ডেস্টিনেটর উন্মোচন করল র‍্যাংগস লিমিটেড এনসিপিতে যোগ দিলেন ইসহাক-রনি-কাফি-ফ্লোরা ডাকসু নেতা-সাংবাদিকদের মারধরের প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল মে দিবসে শ্রমিক দলের সমাবেশ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী জাতিসংঘ ফোরামে ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো-টেকসই এলডিসি উত্তরণের আহ্বান বাংলাদেশের রমনায় চোরাই সিএনজিসহ প্রতারক চক্রের সদস্য গ্রেপ্তার
‘প্রক্রিয়াজাত খাবারে বাড়ে উদ্বেগ ও বিষণ্ণতা’

‘প্রক্রিয়াজাত খাবারে বাড়ে উদ্বেগ ও বিষণ্ণতা’

উচ্চ প্রক্রিয়াজাত খাবার মানুষকে শুধুমাত্র ডায়াবেটিস কিংবা ক্যান্সারের ঝুঁকিতে ফেলছে না। এটি মানুষের মাঝে উদ্বেগ এবং বিষণ্নতাও তৈরি করছে। এছাড়াও এসব খাবার গ্রহণের ফলে মানসিক বিকারগ্রস্ত হওয়ার সম্ভবনা রয়েছে বলে উঠে এসেছে সাম্প্রতিক গবেষণায়।

নিউইয়র্ক টাইমসে প্রকাশিত এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, হিমায়িত খাবারের মতো উচ্চ প্রক্রিয়াজাত খাবার গ্রহণের ওপর সাম্প্রতিক এক গবেষণা করা হয়।

গবেষণায় উঠে এসেছে, এসব খাবার গ্রহণের সাথে কেবলমাত্র ডায়াবেটিস, স্থূলতা কিংবা ক্যান্সার যুক্ত নয়। এসব খাবারের সাথে সম্পৃক্ত রয়েছে উদ্বেগ, বিষণ্নতা এবং স্মৃতিশক্তি কমার মতো সমস্যা।

প্রতিবেদন বলা হচ্ছে, বিজ্ঞানীরা এখনও শুধুমাত্র এসব খাবারের সাথে স্বাস্ব্যের ক্ষতির উপর দৃষ্টি রাখছেন। অথচ এটি মানসিকতার সাথে সংযুক্তও রয়েছে। সুতরাং বিজ্ঞানীদের শারীরিক এবং মানসিক যোগসূত্রের দিকে দৃষ্টি দেওয়া উচিত।

গবেষণার সাথে সম্পৃক্ত এক অধ্যাপক বলছেন, যারা উদ্বিগ্ন বা হতাশাগ্রস্ত- তাদের বেশি অস্বাস্থ্যকর খাবার খাওয়ার প্রবণতা রয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS