News Headline :
পাকিস্তানে সেনা ক্যাম্পে সন্ত্রাসী হামলা, নিহত ১৩ আবাহনীর স্বপ্ন ভেঙে ষষ্ঠ লিগ শিরোপা বসুন্ধরা কিংসের বাংলাদেশের বিলিয়ন ডলারের রপ্তানিখাত হবে চামড়া শিল্প: বাণিজ্যমন্ত্রী জোট নয়, স্থানীয় নির্বাচনে আলাদা লড়াইয়ে নামবে বিএনপি-জামায়াত-এনসিপি উইকেট নিয়ে পাকিস্তানের দুশ্চিন্তা, সিলেটে আগ্রাসী বাংলাদেশ ট্রাম্পের পর এবার চীন সফরে যাচ্ছেন পুতিন রাতের মধ্যে রাজধানীতে বজ্রবৃষ্টির আভাস সড়কে মিলছে এআই ক্যামেরার সুফল: ফিরছে শৃঙ্খলা তারেক রহমানের ছায়ায় বাংলাদেশ নিরাপদ: তথ্য প্রতিমন্ত্রী স্ত্রী-তিন মেয়েসহ ৫ খুন: পদ্মা নদীতে ঝাঁপ দিয়ে ‘আত্মহত্যা’ ঘাতক ফোরকানের
নিয়মিত পাট শাক খেলে হাড় ভালো থাকে

নিয়মিত পাট শাক খেলে হাড় ভালো থাকে

গরমে বাঙালির বাড়িতেই পাট শাক খাওয়া হয়। প্রচলিত আছে, এই শাক খেলে পেট ঠান্ডা হয়।কিন্তু সেটিই কি সব? নাকি, পাট শাকের আরও নানা ধরনের প্রভাব আছে শরীরের ওপর? দেখে নেওয়া যাক।

রান্না করে খাওয়ার পাশাপাশি স্যুপ ও সস বানিয়েও এই শাক ব্যবহার করা হয়। পাট শাক ভেজেও খান অনেকে। শুধু স্বাদ নয়, পাট শাকের অনেক গুণও আছে। তাহলে আসুন সেইগুনাগুন জানি-

পাট শাকের গুণ

পাট শাকে প্রচুর ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড আছে। তাই এটি নানা ধরনের প্রদাহ কমাতে সাহায্য করে। এছাড়াও এতে আছে লাইকোপিন। এটি একটি অ্যান্টিঅক্সিডেন্ট। শরীরকে দূষণমুক্ত করে এটি। এতে প্রচুর ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়ামও আছে। তাই নিয়মিত পাট শাক খেলে হাড় ভালো থাকে।

পাট শাকে প্রচুর ভিটামিন ‌‘সি’ আছে। তাই পাট শাক খেলে বাড়ে রোগ প্রতিরোধ শক্তি। বিভিন্ন সংক্রমণের বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা বাড়াতে কাজ করে এটি।

যারা পাট শাক খাবেন না

অনেকের অনেক শাকে অ্যালার্জি থাকে। পাট শাক খেলেও কারও কারও অ্যালার্জি সমস্যা হয়। চুলকানি বা র‍্যাশ হতে পারে। যাদের এই জাতীয় সমস্যা আছে, তারা এই শাক খাবেন না।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS