News Headline :
নরসিংদীতে ফেয়ার ইলেকট্রনিকসের কারখানা ঘুরে দেখলেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় কী এমন শিখেছিলেন নোলান! এখন তাঁর সিনেমার আয় ৬ বিলিয়ন ডলারের বেশি কারিগরি শিক্ষা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ১৯৭ জুলাইয়েই ভেরিফিকেশন রিপোর্ট, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগে কিছুটা অগ্রগতি ঢকঢক করে নয়, ধীরে পানি পান করুন ৯ বছর পূর্তিতে ‘উডহাউস গ্রিল’দিচ্ছে ২২ শতাংশ ছাড় প্রেম ভাঙতেই অভিনেতাকে ‘জুতাপেটা’ করলেন অভিনেত্রী! বিয়ে করলেন বিশ্বখ্যাত ইউটিউবার মিস্টার বিস্ট ১৮ বছর পর একক অ্যালবাম নিয়ে ফিরছেন আতিফ আসলাম রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে!
চট্টগ্রামে ছক্কা বৃষ্টির পর ৫০ ওভারে ৪০০ রান

চট্টগ্রামে ছক্কা বৃষ্টির পর ৫০ ওভারে ৪০০ রান

সামনে বাংলাদেশ ‘এ’ দলের পাকিস্তান সফর। এর প্রস্তুতির অংশ হিসেবে টাইগার্স ও এইচপি দল চট্টগ্রামে দুটি ৫০ ওভার ও ২০ ওভারের ম্যাচ খেলবে।

প্রথম ৫০ ওভারের ম্যাচটি আজ জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে গড়িয়েছে। যেখানে টাইগার্সের বিপক্ষে আগে ব্যাট করে ৫ উইকেটে ৪০৩ রান করেছে এইচপি দল। ৫০ ওভারের ম্যাচে বাংলাদেশে এর আগে মাত্র একবারই ৪০০ রান হয়েছিল। ২০২২ সালের ডিসেম্বরে চট্টগ্রামেই বাংলাদেশের বিপক্ষে আগে ব্যাট করে ৮ উইকেটে ৪০৯ রান করেছিল ভারত।  

এইচপির হয়ে শতক হাঁকিয়েছেন দলের তিন ব্যাটার- জিশান আলম। আফিফ হোসেন ও আকবর আলী। এর মধ্যে জিশান ৭৮ বলে ১২৭, আফিফ ৭৪ বলে ১০৩ এবং আকবর ৭৪ বলে ১০২ রান করেছেন। জিশান অবশ্য ছক্কার একটি রেকর্ডও ভেঙেছেন। বাংলাদেশি ব্যাটারদের মধ্যে লিস্ট ‘এ’ ক্রিকেটে এক ইনিংসে ব্যক্তিগত সর্বোচ্চ ১৩টি ছক্কার রেকর্ড গড়েছেন জিশান। এর আগে ১২টি ছক্কার রেকর্ড ছিল মাহফুজুর রহমান ও জাকির হাসানের।

বল হাতে টাইগার্সের সবচেয়ে সফল বোলার নাসুম আহমেদ। ৬ ওভারে ৩৯ রান দিয়ে এই অভিজ্ঞ বাঁহাতি স্পিনার নিয়েছেন ১ উইকেট। বল হাতে বাকিরা রান বিলিয়েছেন দেদারসে।

জবাবে ৪৭.২ ওভারে ২৬৬ রানে অলআউট হয়েছে টাইগার্স। এইচপির হয়ে বল হাতে ১০ ওভারে ৪৩ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন চোট কাটিয়ে ফেরা স্পিনার আলিস আল ইসলাম।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS