News Headline :
পাকিস্তানে সেনা ক্যাম্পে সন্ত্রাসী হামলা, নিহত ১৩ আবাহনীর স্বপ্ন ভেঙে ষষ্ঠ লিগ শিরোপা বসুন্ধরা কিংসের বাংলাদেশের বিলিয়ন ডলারের রপ্তানিখাত হবে চামড়া শিল্প: বাণিজ্যমন্ত্রী জোট নয়, স্থানীয় নির্বাচনে আলাদা লড়াইয়ে নামবে বিএনপি-জামায়াত-এনসিপি উইকেট নিয়ে পাকিস্তানের দুশ্চিন্তা, সিলেটে আগ্রাসী বাংলাদেশ ট্রাম্পের পর এবার চীন সফরে যাচ্ছেন পুতিন রাতের মধ্যে রাজধানীতে বজ্রবৃষ্টির আভাস সড়কে মিলছে এআই ক্যামেরার সুফল: ফিরছে শৃঙ্খলা তারেক রহমানের ছায়ায় বাংলাদেশ নিরাপদ: তথ্য প্রতিমন্ত্রী স্ত্রী-তিন মেয়েসহ ৫ খুন: পদ্মা নদীতে ঝাঁপ দিয়ে ‘আত্মহত্যা’ ঘাতক ফোরকানের
যশোরে ট্রাকচাপায় মৎস্যজীবী নিহত

যশোরে ট্রাকচাপায় মৎস্যজীবী নিহত

যশোরের বাঘারপাড়া উপজেলায় ট্রাকচাপায় মোহাম্মদ সিদ্দিক (৫০) নামে এক মৎস্যজীবী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও চারজন।

শুক্রবার (১২ জুলাই) সকাল ৯টার দিকে যশোর-নড়াইল মহাসড়কের দক্ষিণ শ্রীরামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সিদ্দিক স্থানীয় দক্ষিণ শ্রীরামপুর গ্রামের বাসিন্দা। আহতরা হলেন- মোহাম্মদ সুফিয়ান (২০), সাহিদুল ইসলাম (১৮), আব্দুল মজিদ (৪৮) ও কবির হোসেন (৩৫)। আহতরা সবাই একই গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানায়, শুক্রবার সকাল ৯টার দিকে হতাহতরা মাছ ধরার উদ্দেশে পাশের গ্রামে যাওয়ার জন্য বাড়ির সামনে মহাসড়কে উঠলেই যশোরগামী একটি বেপরোয়া গতির ট্রাক চাপা দিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই সিদ্দিকের মৃত্যু হয় ও বাকিরা আহত হয়। পরে তারা আহতদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে।

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. হাসিম আলী হাসান জানান, সড়ক দুর্ঘটনায় একজন ঘটনাস্থলেই মারা গেছেন। আহত চারজনকে হাসপাতালে নিয়ে গেছে স্থানীয়রা। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS