News Headline :
তেহরানের খোমেনি বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালু হচ্ছে! ক্যান্সারের চিকিৎসা নিয়েছেন নেতানিয়াহু ইসলামাবাদে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সপ্তাহের ব্যবধানে আরও চড়া বাজার প্রিমিয়াম এসইউভি মিতসুবিশি ডেস্টিনেটর উন্মোচন করল র‍্যাংগস লিমিটেড এনসিপিতে যোগ দিলেন ইসহাক-রনি-কাফি-ফ্লোরা ডাকসু নেতা-সাংবাদিকদের মারধরের প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল মে দিবসে শ্রমিক দলের সমাবেশ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী জাতিসংঘ ফোরামে ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো-টেকসই এলডিসি উত্তরণের আহ্বান বাংলাদেশের রমনায় চোরাই সিএনজিসহ প্রতারক চক্রের সদস্য গ্রেপ্তার
প্রধানমন্ত্রীর সঙ্গে সিলেট সিটিতে আ. লীগ প্রার্থী আনোয়ারুজ্জামানের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে সিলেট সিটিতে আ. লীগ প্রার্থী আনোয়ারুজ্জামানের সাক্ষাৎ

আসন্ন সিলেট সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করলেন আনোয়ারুজ্জামান চৌধুরী।

রোববার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে গিয়ে তিনি দলের সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন। এসময় তিনি প্রধানমন্ত্রীর হাতে ফুলের তোড়া তুলে দেন।

এর আগে শনিবার দুপুরে পাঁচ সিটি করপোরেশনে নির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত করে আওয়ামী লীগ। গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার ও জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় মেয়র প্রার্থীদের নাম চূড়ান্ত করা হয়। সভায় সভাপতিত্ব করেন দলের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

পাঁচ সিটির মধ্যে সিলেট, বরিশাল ও গাজীপুরে নতুন তিনজনকে দলের প্রার্থী করে আওয়ামী লীগ। গত সিটি নির্বাচনে সিলেট থেকে মনোনয়ন পেয়েছিলেন বদরউদ্দিন আহমদ কামরান। তিনি বিএনপির আরিফুলের কাছে হেরে যান। এবার কামরানের স্থলে যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরীকে মনোনয়ন দেওয়া হয়। বরিশাল সিটিতে বর্তমান মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর স্থলে আওয়ামী যুবলীগের সদস্য আবুল খায়ের আবদুল্লাহকে এবং গাজীপুর সিটিতে বহিষ্কৃত মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলমের স্থলে গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লাহ খানকে মনোনয়ন দেওয়া হয়। এছাড়া খুলনার বর্তমান মেয়র তালুকদার আবদুল খালেক এবং রাজশাহীর বর্তমান মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনকেও মনোনয়ন দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS