News Headline :
মানব পাচার প্রতিরোধে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ রপ্তানি সহজ করতে শিপিং ডকুমেন্ট সরাসরি ক্রেতাদের কাছে পাঠানোর সুযোগ বিএনপির সাবেক মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের ১৫তম মৃত্যুবার্ষিকী আজ মালদ্বীপে অগ্নিকাণ্ড, রবিন মোল্লার লাশ রাতে ঢাকায় পৌঁছাবে অবসরে গেলেন র‍্যাব ডিজি শহিদুর রহমান ও এসবির অতিরিক্ত আইজি গোলাম রসুল গাড়ি কম, দীর্ঘ লাইনে যাত্রীদের অপেক্ষা কাঙ্ক্ষিত দেশ গড়তে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী রাকিবকে কুপিয়েছিলেন গ্রেপ্তার যুবক, বিরোধ ছিল দাবি পরিবারের ‘হাদি হত্যায় ভারতে গ্রেপ্তারদের কনস্যুলার অ্যাক্সেস এখনো মেলেনি’ উন্নত দেশ প্রসঙ্গে প্রধানমন্ত্রী, ‘ওরা পারলে আমরা কেন পারবো না?’
কুমিল্লায় তিশা ট্রান্সপোর্টের বাস চুরি

কুমিল্লায় তিশা ট্রান্সপোর্টের বাস চুরি

কুমিল্লার লাকসাম থেকে ঢাকা রুটে চলাচলকারী তিশা ট্রান্সপোর্ট এক্সক্লুসিভের একটি বাস চুরি হয়েছে। গাড়িটি নোয়াখালীর দিকে নিয়ে যাওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৭ জুন) ভোরে নাঙ্গলকোট উপজেলার লোটাস চত্বর থেকে বাসটি চুরি হয়।

তিশা বাস শ্রমিক ইউনিয়নের সভাপতি জামাল হোসেন বলেন, তিশা ট্রান্সপোর্ট এক্সক্লুসিভের (ঢাকা-মেট্রো-ব-১৫-৭১৮৩) বাসটির মালিক হাবিবুর রহমান ঢাকায় থাকেন। আমি বাসটি পরিচালনা করি। চালক বৃহস্পতিবার নাঙ্গলকোটের লোটাস চত্বরে বাসটি পার্কিং করে রাখেন। সেখান থেকে ভোর সাড়ে ৪টার দিকে বাসটি চুরি হয়।  

তিনি বলেন, স্ট্যান্ডে থাকা একটি ছেলে চুরির বিষয়টি দেখতে পায়। খবর পেয়ে সকালে আমরা নাঙ্গলকোট থানায় গিয়েছি। কিন্তু থানার ওসি কোনো মামলা বা অভিযোগ নেননি। লোক মারফত জানতে পেরেছি বাসটি নোয়াখালীর দিকে নিয়ে গেছে চোর চক্র।

নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ চৌধুরী বলেন, মামলা বা অভিযোগ নেওয়ার চাইতে বাসটি খুঁজে বের করা জরুরি। খবর পাওয়ার পর পুলিশ ফোর্স পাঠিয়েছি। সিসিটিভির ফুটেজ সংগ্রহ করে বাসটি খুঁজে বের করার চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS