News Headline :
মানব পাচার প্রতিরোধে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ রপ্তানি সহজ করতে শিপিং ডকুমেন্ট সরাসরি ক্রেতাদের কাছে পাঠানোর সুযোগ বিএনপির সাবেক মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের ১৫তম মৃত্যুবার্ষিকী আজ মালদ্বীপে অগ্নিকাণ্ড, রবিন মোল্লার লাশ রাতে ঢাকায় পৌঁছাবে অবসরে গেলেন র‍্যাব ডিজি শহিদুর রহমান ও এসবির অতিরিক্ত আইজি গোলাম রসুল গাড়ি কম, দীর্ঘ লাইনে যাত্রীদের অপেক্ষা কাঙ্ক্ষিত দেশ গড়তে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী রাকিবকে কুপিয়েছিলেন গ্রেপ্তার যুবক, বিরোধ ছিল দাবি পরিবারের ‘হাদি হত্যায় ভারতে গ্রেপ্তারদের কনস্যুলার অ্যাক্সেস এখনো মেলেনি’ উন্নত দেশ প্রসঙ্গে প্রধানমন্ত্রী, ‘ওরা পারলে আমরা কেন পারবো না?’
ভিন্ন স্বাদের গরুর মাংসের ভর্তা

ভিন্ন স্বাদের গরুর মাংসের ভর্তা

কোরবানি ঈদের দিন থেকে শুরু করে এর পরবর্তী কয়েকদিন পর্যন্ত মাংসের বাহারি পদ খেয়েছেন হয়তো। মাংসের ভিন্নধর্মী পদের স্বাদ নিতে চাইলে বানাতে পারেন গরুর মাংসের ভর্তা।গরম ভাত, খিচুড়ি বা পোলাওয়ে সঙ্গে সরিষার তেলে তৈরি এই ভর্তা খেতে বেশ সুস্বাদু। তাহলে চলুন জেনে নেওয়া যাক কীভাবে বানাবেন জিভে জল আনা গরুর মাংসের ভর্তা। রইল রেসিপি-

তৈরি করতে লাগবে-

রান্না করা গরুর মাংস আধা কাপ, পেঁয়াজ কুচি ১ কাপ ও ১ টেবিল চামচ, আদা কুচি ১ টেবিল চামচ, শুকনা মরিচ পরিমাণমতো, ধনেপাতা কুচি দেড় টেবিল চামচ, টালা জিরার গুঁড়া আধা চা চামচ, সরিষার তেল ১ টেবিল চামচ, সয়াবিন তেল ১ টেবিল চামচ, লবণ স্বাদমতো।

যেভাবে তৈরি করবেন-

প্রথমে রান্না করা মাংস হাত দিয়ে ছিঁড়ে নিন। শুকনা মরিচ মচমচে করে ভাজুন। কড়াইয়ে সয়াবিন তেল গরম করে পেঁয়াজ কুচি ও আদা কুচি নরম করে ভাজুন। বাদামি রং হলে নামিয়ে নিন। একটি প্লেটে লবণ ও সরিষার তেল দিয়ে মরিচ ভেঙে নিন। বাকি উপকরণগুলো দিয়ে মেখে নিন গরুর মাংসের ভর্তা। এবার সুস্বাদু গরুর মাংসের ভর্তা পরিবেশন করুন ভাত, পোলাও বা খিচুড়ির সঙ্গে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS