News Headline :
মানব পাচার প্রতিরোধে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ রপ্তানি সহজ করতে শিপিং ডকুমেন্ট সরাসরি ক্রেতাদের কাছে পাঠানোর সুযোগ বিএনপির সাবেক মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের ১৫তম মৃত্যুবার্ষিকী আজ মালদ্বীপে অগ্নিকাণ্ড, রবিন মোল্লার লাশ রাতে ঢাকায় পৌঁছাবে অবসরে গেলেন র‍্যাব ডিজি শহিদুর রহমান ও এসবির অতিরিক্ত আইজি গোলাম রসুল গাড়ি কম, দীর্ঘ লাইনে যাত্রীদের অপেক্ষা কাঙ্ক্ষিত দেশ গড়তে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী রাকিবকে কুপিয়েছিলেন গ্রেপ্তার যুবক, বিরোধ ছিল দাবি পরিবারের ‘হাদি হত্যায় ভারতে গ্রেপ্তারদের কনস্যুলার অ্যাক্সেস এখনো মেলেনি’ উন্নত দেশ প্রসঙ্গে প্রধানমন্ত্রী, ‘ওরা পারলে আমরা কেন পারবো না?’
কিংয়ের পরিবর্তে মেয়ার্সকে নিল ওয়েস্ট ইন্ডিজ

কিংয়ের পরিবর্তে মেয়ার্সকে নিল ওয়েস্ট ইন্ডিজ

টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ ওপেনার ব্রেন্ডন কিংয়ের। গত ১৯ জুন সুপার এইটের ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে খেলার সময় সাইড স্ট্রেইনের চোটে পড়েন তিনি।পরে বিশ্বকাপ থেকেই ছিটকে পড়েন এই ব্যাটার। তার পরিবর্তে কাইল মেয়ার্সকে দলে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। শনিবার দলের সঙ্গে যোগ দেবেন মেয়ার্স।

গ্রস আইলেটে ইংল্যান্ডের বিপক্ষে টস জিতে আগে ব্যাটিংয়ে নামে ওয়েস্ট ইন্ডিজ। সেখানে কিং ছিলেন দারুণ ছন্দে। রিস টপলির তৃতীয় বলে ১০১ মিটার লম্বা ছক্কা হাঁকান তিনি। কিন্তু ১২ বলে ২৩ রানে থেমে যায় তার ইনিংস। কেননা স্যাম কারান কাভার দিয়ে মারতে গিয়ে ইনজুরিতে পড়েন এই ওপেনার। তৎক্ষণাত চিকিৎসা নিলেও পরে মাঠ থেকে উঠে যেতে হয় তাকে।

কিংয়ের ছিটকে পড়াটা ওয়েস্ট ইন্ডিজের জন্য বড় ধাক্কা। কেননা গত বছরের শুরু থেকে দলের সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। অন্যদিকে ৩৭ টি-টোয়েন্টি খেলা মেয়ার্স ছিলেন স্টান্ডবাই তালিকায়। চলতি বছর ১১ টি-টোয়েন্টি খেলে ৩৬৭ রান ও ৯ উইকেট নিলেও বিশ্বকাপ দলে ছিলেন না তিনি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS