News Headline :
মানব পাচার প্রতিরোধে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ রপ্তানি সহজ করতে শিপিং ডকুমেন্ট সরাসরি ক্রেতাদের কাছে পাঠানোর সুযোগ বিএনপির সাবেক মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের ১৫তম মৃত্যুবার্ষিকী আজ মালদ্বীপে অগ্নিকাণ্ড, রবিন মোল্লার লাশ রাতে ঢাকায় পৌঁছাবে অবসরে গেলেন র‍্যাব ডিজি শহিদুর রহমান ও এসবির অতিরিক্ত আইজি গোলাম রসুল গাড়ি কম, দীর্ঘ লাইনে যাত্রীদের অপেক্ষা কাঙ্ক্ষিত দেশ গড়তে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী রাকিবকে কুপিয়েছিলেন গ্রেপ্তার যুবক, বিরোধ ছিল দাবি পরিবারের ‘হাদি হত্যায় ভারতে গ্রেপ্তারদের কনস্যুলার অ্যাক্সেস এখনো মেলেনি’ উন্নত দেশ প্রসঙ্গে প্রধানমন্ত্রী, ‘ওরা পারলে আমরা কেন পারবো না?’
শরীর ঠান্ডা রাখতে খেতে পারেন সুস্বাদু দইবড়া

শরীর ঠান্ডা রাখতে খেতে পারেন সুস্বাদু দইবড়া

বাঙালিদের প্রিয় খাবারগুলোর মধ্যে জনপ্রিয় একটি খাবার হচ্ছে দইবড়া। এই সুস্বাদু আইটেমটি কোরবানির মাংসের সাথে অনেকেই খেতে পছন্দ করেন।ঈদের পরের দিনগুলোতে বাসায় অনেক মেহমান আসে। তাদের জন্য এই জনপ্রিয় আইটেম ঘরে বানিয়ে নিতে পারেন। ভ্যাপসা গরমের মধ্যে এই খাবারটি কোরবানির মাংসের সঙ্গে খেলে শরীর থাকবে ঠান্ডা।

মজদার ও স্বাস্থ্যসম্মত খাবারটি বানাতে রইল সহজ রেসিপি-

যা যা লাগবে: মাসকলাইয়ের ডাল, জিরা-ধনিয়া গুঁড়া, গোলমরিচ-শুকনো মরিচ, পাঁচফোড়ন, বিট লবণ, তেল, পুদিনাপাতা, মিষ্টি দই, তেঁতুল ও লবণ (সব আপনার পরিমাণমতো নেবেন)।

যেভাবে বানাবেন

ডাল ছয় থেকে সাত ঘণ্টা ভিজিয়ে রাখুন। জিরা ও ধনিয়া, গোলমরিচ, পাঁচফোড়ন ও শুকনো মরিচ আলাদা আলাদা টেলে একসঙ্গে গুঁড়া করুন। ডাল শিলপাটায় বেটে নিন। সামান্য পানি দিয়ে ডাল খুব ভালো করে ফেটে বাটিতে পানি নিয়ে ছোট একদলা ডাল পানিতে ফেলুন। ভাসলে আর ফেটতে হবে না। একটি গামলায় পরিমাণমতো পানি ও লবণ মেশান। কড়াইয়ে তেল গরম করুন।

অল্প ডাল নিয়ে বড়া আকারে নিয়ে ভেজে ভেজে লবণ-পানিতে ছাড়ুন। দই ও সামান্য পানি দিয়ে ফেটুন। তাতে স্বাদমতো লবণ, চিনি ও মসলা মেশান। দইবড়ায় মিষ্টি দই দিলে চিনির পরিবর্তে তেঁতুল দেবেন। বড়ার পানি নিংড়ে একটা বাটিতে দেওয়া যায়। বড়ার ওপর দই ঢালুন। ওপরে গুঁড়া মসলা ছিটিয়ে দিন। পুদিনাপাতা বা ধনেপাতার কুচি দিন। বড়া চার ঘণ্টা ভিজিয়ে রাখবেন। রেফ্রিজারেটরে রাখতে পারেন। এরপর দইবড়ার সঙ্গে তেঁতুলের সস দিয়ে পরিবেশন করুন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS