News Headline :
মানব পাচার প্রতিরোধে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ রপ্তানি সহজ করতে শিপিং ডকুমেন্ট সরাসরি ক্রেতাদের কাছে পাঠানোর সুযোগ বিএনপির সাবেক মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের ১৫তম মৃত্যুবার্ষিকী আজ মালদ্বীপে অগ্নিকাণ্ড, রবিন মোল্লার লাশ রাতে ঢাকায় পৌঁছাবে অবসরে গেলেন র‍্যাব ডিজি শহিদুর রহমান ও এসবির অতিরিক্ত আইজি গোলাম রসুল গাড়ি কম, দীর্ঘ লাইনে যাত্রীদের অপেক্ষা কাঙ্ক্ষিত দেশ গড়তে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী রাকিবকে কুপিয়েছিলেন গ্রেপ্তার যুবক, বিরোধ ছিল দাবি পরিবারের ‘হাদি হত্যায় ভারতে গ্রেপ্তারদের কনস্যুলার অ্যাক্সেস এখনো মেলেনি’ উন্নত দেশ প্রসঙ্গে প্রধানমন্ত্রী, ‘ওরা পারলে আমরা কেন পারবো না?’
নাক ভেঙে যাওয়ায় মাস্ক পরে খেলবেন এমবাপ্পে

নাক ভেঙে যাওয়ায় মাস্ক পরে খেলবেন এমবাপ্পে

ইউরোর প্রথম ম্যাচেই অঘটন ঘটিয়ে ফেললেন কিলিয়ান এমবাপ্পে। অস্ট্রিয়ার বিপক্ষে খেলার শেষ মুহূর্তে নাক ভেঙে রক্ত পড়ে ফ্রান্স অধিনায়কের।হেড করতে গিয়ে সংঘর্ষে বাঁধেন অস্ট্রিয়ান ডিফেন্ডার কেভিন দানসোর কাঁধের সঙ্গে। এরপর দ্রুতই তাকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরের ম্যাচে তিনি খেলবেন কি না তা নিয়েও রয়েছে সংশয়।

যদিও এমবাপ্পের অস্ত্রোপচার লাগবে না। আগামীতে মাস্ক পরে খেলতে হবে তাকে। এমনটাই জানিয়েছে ফ্রান্স ফুটবল  ফেডারেশন। এক বিবৃতি তারা লিখেছে, ‘হাসপাতালে রেডিওলজিক্যাল পরীক্ষার পর রোগ নির্ণয় করা গেছে। এমবাপ্পে ফ্রেঞ্চ দলের ক্যাম্পে ফিরে এসেছেন। অস্ত্রোপচার ছাড়াই তার চিকিৎসা করা হবে। চিকিৎসার পর একটি মাস্ক বানানো হবে যাতে করে টুর্নামেন্টের বাকি ম্যাচগুলোর জন্য সে নিজেকে প্রস্তত রাখতে পারে। ‘

এমবাপ্পে অবশ্য নিজেই এক্স-এ মাস্কের জন্য পরামর্শ চেয়েছেন। নাক ভেঙে যাওয়ার পর সময় নষ্ট করার কারণে তাকে হলুদ কার্ড দেখান রেফারি। অবশ্য ভাঙা নাক নিয়ে তাকে আর খেলতে দেননি কোচ দিদিয়ের দেশম। তাই মাঠে নামান অলিভিয়ের জিরুকে। ম্যাচশেষে জয় নিয়েই মাঠ ছাড়ে ফ্রান্স। একমাত্র জয়সূচক গোলটি এসেছে প্রতিপক্ষ ডিফেন্ডারের পা থেকে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS