News Headline :
মানব পাচার প্রতিরোধে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ রপ্তানি সহজ করতে শিপিং ডকুমেন্ট সরাসরি ক্রেতাদের কাছে পাঠানোর সুযোগ বিএনপির সাবেক মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের ১৫তম মৃত্যুবার্ষিকী আজ মালদ্বীপে অগ্নিকাণ্ড, রবিন মোল্লার লাশ রাতে ঢাকায় পৌঁছাবে অবসরে গেলেন র‍্যাব ডিজি শহিদুর রহমান ও এসবির অতিরিক্ত আইজি গোলাম রসুল গাড়ি কম, দীর্ঘ লাইনে যাত্রীদের অপেক্ষা কাঙ্ক্ষিত দেশ গড়তে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী রাকিবকে কুপিয়েছিলেন গ্রেপ্তার যুবক, বিরোধ ছিল দাবি পরিবারের ‘হাদি হত্যায় ভারতে গ্রেপ্তারদের কনস্যুলার অ্যাক্সেস এখনো মেলেনি’ উন্নত দেশ প্রসঙ্গে প্রধানমন্ত্রী, ‘ওরা পারলে আমরা কেন পারবো না?’
ফুপুর বাড়িতে মাংস দিয়ে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল কিশোরের

ফুপুর বাড়িতে মাংস দিয়ে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল কিশোরের

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ফুপুর বাড়িতে কোরবানির মাংস দিয়ে ফেরার পথে মোটরসাইকেল খাদে পড়ে ফয়সাল আহমেদ (১৭) নামে এক কিশোর নিহত হয়েছে।  

সোমবার (১৭ জুন) রাতে কসবা-আখাউড়া সড়কের গোপীনাথপুর সেকান্দরপাড়ায় এ দুর্ঘটনার ঘটে।নিহত ফয়সাল আহমেদ জেলার কসবা উপজেলার বিনাউটি ইউনিয়নের চকচন্দ্রপুর গ্রামের বংশি পাড়ার ফরিদ আহমেদের ছেলে।  

পরিবারের সদস্যরা জানান, কোরবানির গরুর মাংস নিয়ে ফয়সাল মোটরসাইকেলে করে আখাউড়ায় ফুপুর বাড়িতে গিয়েছিল। সেখান থেকে ফেরার পথে গোপীনাথপুর সেকান্দরপাড়া রাস্তার মাথায় একটি সিএনজি চালিত অটোরিকশাকে সাইড দিতে গিয়ে ফয়সাল মোটরসাইকেল নিয়ে রাস্তার পাশের বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা খায়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলসহ পাশের ডোবায় পড়ে গুরুতর আহত হয় সে। এ অবস্থায় তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।  

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহমেদ বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS